AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধর্ম বদল, বছরের পর বছর শারীরিক ও মানসিক অত্যাচার! স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন মিস ইন্ডিয়া

সায়লি জানান, ২০১৭ সালে এক বন্ধুর মাধ্যমে আতিফ তাসের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রেমের সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু সায়লির পরিবার এই সম্পর্কে একেবারেই রাজি ছিল না। পরিবারের অমতেই আতিফকে বিয়ে করেন তিনি। সায়লি বলেন, “নিকাহ করার জন্য আমাকে ধর্মান্তরিত হতে হয়েছিল।

ধর্ম বদল, বছরের পর বছর  শারীরিক ও মানসিক অত্যাচার! স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন মিস ইন্ডিয়া
| Updated on: Mar 11, 2026 | 1:05 PM
Share

গ্ল্যামার দুনিয়ার ঝলমলে আলোর আড়ালে যে এমন অন্ধকার লুকিয়ে থাকতে পারে, তা হয়তো অনেকেরই অজানা ছিল। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে নিজের বৈবাহিক জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন প্রাক্তন মিস ইন্ডিয়া আর্থ সায়লি সুরভে। মুম্বই নিবাসী এই মডেলের দাবি, ভালোবাসার নামে তাঁকে প্রবঞ্চনা করা হয়েছে এবং ধর্মের দোহাই দিয়ে তাঁর জীবন অতিষ্ঠ করে তোলা হয়েছে।

সায়লি জানান, ২০১৭ সালে এক বন্ধুর মাধ্যমে আতিফ তাসের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রেমের সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু সায়লির পরিবার এই সম্পর্কে একেবারেই রাজি ছিল না। পরিবারের অমতেই আতিফকে বিয়ে করেন তিনি। সায়লি বলেন, “নিকাহ করার জন্য আমাকে ধর্মান্তরিত হতে হয়েছিল। তখন ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। কিন্তু ২৪ ঘণ্টা যখন আপনি কোনও মানুষের সঙ্গে থাকতে শুরু করেন, তখন তাঁর আসল স্বভাব আর ব্যাকগ্রাউন্ড আপনার সামনে স্পষ্ট হতে থাকে।”

নিজের যন্ত্রণার কথা শেয়ার করে সায়লি অভিযোগ করেন, কোনও কারণ ছাড়াই তাঁর ওপর শারীরিক নির্যাতন চলত। তাঁর কথায়, “যখন সারাদিন গালাগালি ছাড়া আর কিছু শোনার থাকে না এবং বিনা দোষে মার খেতে হয়, তখন ধীরে ধীরে ওই অস্বাভাবিক পরিস্থিতিগুলোই স্বাভাবিক হয়ে যায়। শুরুতে আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়েছে।”

সায়লি জানান, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এবং সংসার ভাঙার ভয়ে তিনি অনেক দিন সব সহ্য করেছেন। কিন্তু তাঁর সন্তানরা বড় হওয়ার সাথে সাথে তিনি বুঝতে পারেন, এই পরিবেশ তাঁদের জন্য বিষাক্ত হয়ে উঠছে। সন্তানদের সুস্থ ভবিষ্যতের কথা ভেবেই শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটার কঠিন সিদ্ধান্ত নেন তিনি।

Follow Us