AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Auto Fare Hike: যুদ্ধের আঁচ এবার কলকাতার রাস্তাতেও, চিংড়িঘাটা-এসডিএফ রুটে ভাড়া বেড়ে গেল অটোর

Fuel Crisis in Kolkata: বেঙ্গল কেমিক্যালের কাছ সকাল থেকেই পাম্পে দীর্ঘ লাইন। সেখানে দাঁড়িয়েই এক অটোচালক বললেন, “এখন তো ভাড়া বাড়ালে আবার প্য়াসেন্জাররা বলবে আমরা কী করে দেব! কিন্তু ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই। কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। সকাল সাড়ে ৫টায় এসেছি, কিন্তু এখনও গ্যাস পাইনি।”

Auto Fare Hike: যুদ্ধের আঁচ এবার কলকাতার রাস্তাতেও, চিংড়িঘাটা-এসডিএফ রুটে ভাড়া বেড়ে গেল অটোর
উদ্বেগ বাড়ছে যাত্রীদের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 11, 2026 | 12:41 PM
Share

কলকাতা: কলকাতার একাধিক পাম্পে রাতারাতি অটোর এলপিজি-র দাম বেড়ে গিয়েছে। এক লাফে লিটার প্রতি ৫ টাকা করে বেড়েছে দাম। গ্যাস ভরতে এসে আতান্তরে অটো চালকরা। আগে যে দাম ৫৭ টাকা ছিল তা এখন বেড়ে ৬২ টাকা ছাড়িয়ে গিয়েছে। তাতেই ভাড়া বৃদ্ধিরও আশঙ্কা ক্রমেই বেড়েছে। অনেক চালক বলছেন, ইউনিয়ন যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী চলতে হবে। অনেকে বলছেন ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায়ই থাকছে না। পেট চালানোর ব্যবস্থা না করতে পারলে পেট ভরবে কেমন করে সেই নিয়ে চিন্তায় চালকরা। 

এদিন সকাল থেকেই চিংড়িঘাটা-এসডিএফ রুটে অটোর ভাড়া বেড়ে গিয়েছে। চিংড়িঘাটা থেকে এসডিএফ রুটে যাত্রী প্রতি ভাড়া ছিল ১৫ টাকা, হঠাৎ করেই ৩ টাকা ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। অটোচালকদের বক্তব্য, গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই ভাড়া বাড়াতে হয়েছে। তাদের দাবি, খরচ বাড়ার কারণে আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব হচ্ছিল না। তাই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বেঙ্গল কেমিক্যালের কাছ সকাল থেকেই পাম্পে দীর্ঘ লাইন। সেখানে দাঁড়িয়েই এক অটোচালক বললেন, “এখন তো ভাড়া বাড়ালে আবার প্য়াসেন্জাররা বলবে আমরা কী করে দেব! কিন্তু ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই। কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। সকাল সাড়ে ৫টায় এসেছি, কিন্তু এখনও গ্যাস পাইনি।” 

উদ্বেগ বাড়ছে যাত্রীদের মধ্যেও। সকলেই বলছেন, একদিকে বাড়ির গ্যাসের দাম বেড়েছে, এবার যদি অটো ভাড়া বাড়ে তাহলে একেবারে সাঁড়াশি চাপ। এবার হয়তো অন্য খাতে খরচ কমিয়ে শুধু ভাড়া আর গ্যাস এর জন্যে টাকা বাঁচাতে হবে। একজন যাত্রী তো বলেই দিলেন, ফাদার কান্ট্রি এর কথা শুনতে গিয়ে আমাদের মাদার কান্ট্রির এই অবস্থা। তবে যাত্রী থেকে চালক সকলেই চাইছেন কিছু করুক সরকার। অনেকেই বলছেন, যুদ্ধের আবহে এখন বিকল্প রাস্তায় আমদানি না করতে পারলে সর্বগ্রাসী হবে এলপিজি সঙ্কট। কিন্তু এখন এলপিজি মজুত করে রাখাই সবচেয়ে কঠিন। তাই প্রথম ভোগাবে এলপিজিই।

Follow Us