AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mandakini: কোন কায়দায় ঝরনার নীচে ভেজা আঁচলে শরীর ঢেকেছিলেন মন্দিকিনী? রাজ কাপুরের সামনে কী ঘটেছিল?

সবচেয়ে বেশি চর্চিত স্তন্যপানের দৃশ্যটি নিয়ে ওঠা সমস্ত জল্পনা ও বিতর্ক উড়িয়ে দিয়েছেন মন্দাকিনী। তিনি খোলসা করেন, সেখানে প্রকৃতপক্ষে কোনও স্তন্যপানের ঘটনা ঘটেনি। ক্যামেরা অ্যাঙ্গেল, ভিজ্যুয়াল ইফেক্ট এবং দক্ষ কৌশলের মাধ্যমে দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছিল।

Mandakini: কোন কায়দায় ঝরনার নীচে ভেজা আঁচলে শরীর ঢেকেছিলেন মন্দিকিনী? রাজ কাপুরের সামনে কী ঘটেছিল?
| Updated on: Sep 18, 2026 | 3:29 PM
Share

বলিউডের ইতিহাসে সবচেয়ে চর্চিত ও বিতর্কিত দৃশ্যগুলির কথা উঠলে ‘রাম তেরি গঙ্গা মেইলি’ (১৯৮৫) ছবির ঝরনার দৃশ্য এবং শিশুকে স্তন্যপানের দৃশ্যটি নিয়ে আজও অনুরাগী ও সমালোচকদের মধ্যে আলোচনা থামেনি। সেই সময় মাত্র ১৬ বছর বয়সে পর্দার ‘গঙ্গা’ হয়ে পর্দায় ধরা দিয়েছিলেন অভিনেত্রী মন্দাকিনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই দৃশ্যগুলির পেছনের আসল সত্য এবং নিজের অভিজ্ঞতা নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন তিনি।

অভিনেত্রী জানান, যখন রাজ কাপুরের পরিচালনায় এই দৃশ্যগুলির শুটিং হয়, তখন তিনি একেবারেই নতুন এবং একটি মফস্বল শহর থেকে এসেছিলেন। বয়সের দিক থেকে অত্যন্ত ছোট হলেও পরিচালক রাজ কাপুরের পেশাদারিত্ব এবং সাবলীল নির্দেশনার কারণে সেটে তিনি বিন্দুমাত্র অস্বস্তি বোধ করেননি। পরিচালক যেভাবে তাঁকে দৃশ্যটি বুঝিয়েছিলেন, তিনি ঠিক সেভাবেই কাজ করেছিলেন। তবে শুটিংয়ের সময় ভেজা শাড়ি পরা অবস্থায় খানিকটা দ্বিধাবোধ হওয়ায় মন্দাকিনী নিজেই শাড়ির ভাঁজ বাড়িয়ে নেন, যাতে বিষয়টি কোনওভাবে দৃষ্টিকটু না লাগে। রাজ কাপুরও তাঁর এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছিলেন।

অন্যদিকে, সবচেয়ে বেশি চর্চিত স্তন্যপানের দৃশ্যটি নিয়ে ওঠা সমস্ত জল্পনা ও বিতর্ক উড়িয়ে দিয়েছেন মন্দাকিনী। তিনি খোলসা করেন, সেখানে প্রকৃতপক্ষে কোনও স্তন্যপানের ঘটনা ঘটেনি। ক্যামেরা অ্যাঙ্গেল, ভিজ্যুয়াল ইফেক্ট এবং দক্ষ কৌশলের মাধ্যমে দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছিল। কোলে একটি শিশুকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে শটটি নেওয়া হয়, যার মূল উদ্দেশ্য ছিল মা ও সন্তানের আত্মিক ও পবিত্র সম্পর্ককে পর্দায় তুলে ধরা। তবে তখনকার দিনে সমাজের একাংশ এবং নেটিজেনরা দৃশ্যটির ভুল ব্যাখ্যা করে এটিকে অশ্লীলতার রূপ দিয়েছিল।

ছবিটি বক্স অফিসে তুমুল সফলতা পাওয়ার পর বহু পরিচালক মন্দাকিনীকে এই একই ধরনের সাহসী দৃশ্যে অভিনয় করার প্রস্তাব নিয়ে যান। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, কাস্টিং বা গল্পের খাতিরে একবার এমন কাজ করলেও বারবার তা পুনরায় করার কোনও ইচ্ছা তাঁর ছিল না। সম্প্রতি মন্দাকিনীর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ফের নতুন করে শুরু হয়েছে চর্চা।

Follow Us