AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কঠিন সময়ে কীভাবে মন ভাল রাখবেন? সাজেশন দিলেন মিমি চক্রবর্তী

মিমির ব্যক্তিগত জীবনেও কম ঝড় যায়নি। কিছুদিন আগেই হারিয়েছেন সন্তানসম পোষ্য চিকুকে। মন খারাপ কাটিয়ে তিনিও মূল স্রোতে ফেরার চেষ্টা করছেন।

কঠিন সময়ে কীভাবে মন ভাল রাখবেন? সাজেশন দিলেন মিমি চক্রবর্তী
মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Updated on: May 16, 2021 | 4:42 PM
Share

কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে গোটা দেশ। করোনা আতঙ্ক গ্রাস করেছে। প্রিয়জনের মৃত্যু, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, লকডাউনের হাহাকার নিয়ে কাটছে দৈনন্দিন। কিন্তু এর মধ্যেও ভাল থাকার রসদ খুঁজতে হবে। কীভাবে? সে উপায় বাতলে দিলেন টলিউড (Tollywood) অভিনেত্রী (Actress) তথা সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

মিমির ব্যক্তিগত জীবনেও কম ঝড় যায়নি। কিছুদিন আগেই হারিয়েছেন সন্তানসম পোষ্য চিকুকে। মন খারাপ কাটিয়ে তিনিও মূল স্রোতে ফেরার চেষ্টা করছেন। ফেসবুকে নিজের ছবি দিয়ে একটা লম্বা পোস্ট করেছেন তিনি। সেখানেই রয়েছে ভাল থাকার সাজেশন।

মিমি জানিয়েছেন, উদ্বেগ হলেই তিনি কমেডি বা অ্যানিমেশন জাতীয় কিছু দেখেন। তা তিনি পছন্দ করেন। উদ্বেগ সামলাতে আপনিও দেখতে পারেন প্রিয় সিনেমা। এমন কিছু দেখুন, যা আপনার মনের উপর কোনও চাপ সৃষ্টি করবে না। আপনি কেন নার্ভাস সেটা কোথাও লিখে ফেলতে পারেন। মিমির মতে, তাতেও ভাল কাজ হবে।

View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty)

মিমির কথায়, “ভাল খাবার খান। এটা আমাকে সাহায্য করে। সময় নিয়ে স্নান করুন। পছন্দের এসেনশিয়াল অয়েল দিয়ে নিজেকে প্যাম্পার করুন। এগুলো মোটামোটি সস্তা। অনলাইনে অর্ডার করে আনতে পারবেন। এটা মুড ভাল করবে। এসেলশিয়াল অয়েল জলের সঙ্গে মিশিয়ে বালিশ বা ঘরে স্প্রে করে দিন।”

মিমি নিজে মেডিটেশন করতে পছন্দ করেন না। কিন্তু উদ্বেগ নিয়ন্ত্রণ করতে মেডিটেশন ম্যাজিকের মতো কাজ করবে বলে মত তাঁর। হোয়াটস্অ্যাপ বা যে কোনও মাধ্যমে ফরোয়ার্ড হওয়া ভুয়ো খবরে একেবারে বিশ্বাস করবেন না। বরং ভাল গান শুনে বা পছন্দের বই পড়ে সময় কাটান, জানিয়েছেন অভিনেত্রী। এ ছাড়া বাড়িতে ওয়ার্কআউট করা এবং গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি। এতে টেনশন কমবে বলে মনে করেন মিমি।

আরও পড়ুন, করোনা আক্রান্তদের মন ভাল করতে গান, আড্ডার আসরে লোপামুদ্রা মিত্র

Follow Us
হোল্ডিং সেন্টার থেকেই ডিপোর্ট করা হবে অনুপ্রবেশকারীদের!
হোল্ডিং সেন্টার থেকেই ডিপোর্ট করা হবে অনুপ্রবেশকারীদের!
নার্সিং হোম থেকে লক্ষ লক্ষ টাকা লুঠ, মাদকে বিনিয়োগ! ভয়ঙ্কর অভিযোগ
নার্সিং হোম থেকে লক্ষ লক্ষ টাকা লুঠ, মাদকে বিনিয়োগ! ভয়ঙ্কর অভিযোগ
অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ, বড় ঘটনা ঘটে গেল...
অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ, বড় ঘটনা ঘটে গেল...
স্বাস্থ্য সাথীকে ঘিরে এত বড় চক্র! কী চলছিল মালদহে
স্বাস্থ্য সাথীকে ঘিরে এত বড় চক্র! কী চলছিল মালদহে
হঠাৎঅভিষেকের বাড়িতে ঢুকে মনিটর খুলে নিয়ে গেল কলকাতা পুলিশ
হঠাৎঅভিষেকের বাড়িতে ঢুকে মনিটর খুলে নিয়ে গেল কলকাতা পুলিশ
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...