শুটিং শেষ, কবে মুক্তি পাবে ‘মির্জাপুর দ্য ফিল্ম’?

‘কালীন ভাইয়া’ চরিত্রে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, শুটিং শেষের পর টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। তাঁর কথায়, ‘মির্জাপুর’ শুধু একটি প্রজেক্ট নয়, বরং একটা আবেগ। একই কথা বলেছেন আলি ফজল-ও। ‘গুড্ডু পণ্ডিত’-এর চরিত্রে তাঁর জার্নি যে কতটা স্পেশাল, তা তিনি বারবার বিভিন্ন সাক্ষাৎকারেই বলেছেন।

শুটিং শেষ, কবে মুক্তি পাবে ‘মির্জাপুর দ্য ফিল্ম’?

Feb 02, 2026 | 4:06 PM

ওয়েব সিরিজ থেকে বড় পর্দা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হল ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর শুটিং। পঙ্কজ ত্রিপাঠী ও আলি ফজল অভিনীত এই ছবির শুটিং পর্ব শেষ হতেই আনন্দে মেতে উঠেছিল কলাকুশলীরা। জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’-এর সিনেমা সংস্করণ আশার খবর শোনার পর থেকেই এই সিরিজ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে, আর শুটিং শেষের খবর সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

সুত্রের খবর, শুটিং শেষের দিন সেটে ছোটখাটো উদ্‌যাপনের আয়োজন করা হয়। কেক কাটা থেকে শুরু করে একসঙ্গে ছবি তোলা সব মিলিয়ে আবেগঘন মুহূর্তে ভরে ওঠে সেট। দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রমের পর এই মুহূর্তটা সকলের কাছেই যে স্পেশাল, সকলের হাসি মুখই তার প্রমাণ।

‘কালীন ভাইয়া’ চরিত্রে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, শুটিং শেষের পর টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। তাঁর কথায়, ‘মির্জাপুর’ শুধু একটি প্রজেক্ট নয়, বরং একটা আবেগ। একই কথা বলেছেন আলি ফজল-ও। ‘গুড্ডু পণ্ডিত’-এর চরিত্রে তাঁর জার্নি যে কতটা স্পেশাল, তা তিনি বারবার বিভিন্ন সাক্ষাৎকারেই বলেছেন।

জানা গিয়েছে এই ছবিতে সিরিজের পরিচিত বহু চরিত্রকেই দেখা যাবে । পাশাপাশি সিনেমার স্কেলে গল্পকে আরও বড়, আরও তীব্রভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নির্মাতাদের দাবি, সিরিজের আগের স্বাদ বজায় রেখেই বড় পর্দার জন্য গল্পে যোগ করা হয়েছে নতুন মাত্রা, আরও বড় সংঘর্ষ আরও চমকপ্রদ গল্প নিয়ে আসতে চলেছে এই ছবি।

এখনও মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে সুত্রের খবর শুটিং শেষ হওয়ার পরই পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ট্রেলার ও মুক্তির তারিখ ঘোষণা করবেন নির্মাতারা। সব মিলিয়ে বলা যায়, ‘মির্জাপুর দ্য ফিল্ম’ শুধু সিরিজ প্রেমীদের জন্য নয়, বলিউডের অ্যাকশন-ক্রাইম ঘরানার দর্শকদের কাছেও হতে চলেছে এক বড় আকর্ষণ। এখন বড় পর্দায় কালীন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের নতুন লড়াই দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সকলে।