AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mouni Roy: ক্যামেরা দেখতেই চিল চিৎকার মৌনীর! মাঝ রাস্তায় আচমকা কী ঘটল?

Mouni Roy Viral Video: ছবিশিকারিদের অতি-সক্রিয়তায় নাজেহাল হয়েছেন অনেকেই। মাঝেমধ্যেই তারকাদের ধৈর্যের বাঁধ ভাঙার নানারকম ভিডিও ভাইরাল হয় নেটপাড়ায়। এবার সেই তালিকায় জুড়ল বি-টাউনের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মৌনী রায়ের (Mouni Roy) নাম। ক্যামেরার ঝলকানিতে রীতিমতো বিরক্ত হয়ে মেজাজ হারালেন তিনি।

Mouni Roy: ক্যামেরা দেখতেই চিল চিৎকার মৌনীর! মাঝ রাস্তায় আচমকা কী ঘটল?
| Updated on: Jul 15, 2026 | 3:49 PM
Share

বলিউডে তারকাদের ব্যক্তিগত জীবন আর পাপারাজ্জিদের (Paparazzi) ক্যামেরা— এই দুয়ের লড়াই নতুন কিছু নয়। সোনাক্ষী সিনহা থেকে শাহরুখ-পুত্র আরিয়ান খান, কিংবা সলমনের নায়িকা জারিন খান— ছবিশিকারিদের অতি-সক্রিয়তায় নাজেহাল হয়েছেন অনেকেই। মাঝেমধ্যেই তারকাদের ধৈর্যের বাঁধ ভাঙার নানারকম ভিডিও ভাইরাল হয় নেটপাড়ায়। এবার সেই তালিকায় জুড়ল বি-টাউনের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মৌনী রায়ের (Mouni Roy) নাম। ক্যামেরার ঝলকানিতে রীতিমতো বিরক্ত হয়ে মেজাজ হারালেন তিনি।

সাধারণত মৌনী রায়কে সংবাদমাধ্যমের সামনে বেশ হাসিমুখেই দেখা যায়। শত ব্যস্ততা বা তাড়া থাকলেও ক্যামেরার সামনে পোজ দিতে কিংবা হাত নেড়ে সৌজন্য দেখাতে ভোলেন না এই বঙ্গললনা। কিন্তু মঙ্গলবার রাতের গল্পটা ছিল একেবারেই আলাদা।

মঙ্গলবার রাতে মুম্বইয়ের বান্দ্রার একটি নামী রেস্তোরাঁয় কাছের বন্ধু অর্জুন বিজলানি এবং অনুষা দাণ্ডেকারের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন মৌনী। ডিনার শেষে রেস্তোরাঁ থেকে বেরনোর সময় অনুষাকে বিদায় জানাতে একটি উষ্ণ আলিঙ্গন করেন অভিনেত্রী। আর ঠিক সেই মুহূর্তটি ফ্রেমবন্দি করতে ছেঁকে ধরেন পাপারাজ্জিরা।

অনবরত ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে চরম অস্বস্তিতে পড়েন মৌনী। তাঁর চোখে-মুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। বারবার ছবি তুলতে বারণ করা সত্ত্বেও প্যাপেরা নিজেদের অবস্থানে অনড় থাকেন। একের পর এক ক্লিক চলতেই থাকায় শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙে অভিনেত্রীর। মেজাজ হারিয়ে সোজা পাপারাজ্জিদের দিকে আঙুল উঁচিয়ে, চোখ পাকিয়ে কড়া গলায় বলেন, “বন্ধ করুন!” প্রথমে নরম সুরে অনুরোধ করলেও কাজ না হওয়ায় শেষমেশ সুর চড়াতে বাধ্য হন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। শুধু রেস্তোরাঁর বাইরেই নয়, গাড়ির ভেতরে বসার পরেও মৌনীর রাগ কমেনি। তখনও গাড়ি লক্ষ্য করে ফ্ল্যাশ জ্বলতে থাকায় তিনি বিরক্তি প্রকাশ করেন। একপর্যায়ে গাড়ির ভেতরে কপালে হাত দিয়ে বসে থাকতে দেখা যায় তাঁকে। এরপর আর সময় নষ্ট না করে দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে যায় মৌনীর গাড়ি। পাপারাজ্জিদের এই অতি-উৎসুক আচরণ আর সেলিব্রিটিদের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার এই প্রবণতা নিয়ে নেটপাড়ায় আবারও শুরু হয়েছে জোর চর্চা।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন