AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mouni Roy Confirms Divorce: জল্পনাই হল সত্যি, ভাঙল সুরজ-মৌনী দাম্পত্য, স্পষ্ট কী জানালেন অভিনেত্রী?

Mouni Roy shares Relationship Updates with Suraj Nambiar: বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন উড়েছিল অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার নাকি ডিভোর্স দিতে চলেছেন। এমনকী, তাঁদের দাম্পত্য নিয়ে নানা গল্পই ছড়িয়ে পড়ে। প্রথম প্রথম এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন মৌনী এবং সুরজ।

Mouni Roy Confirms Divorce: জল্পনাই হল সত্যি, ভাঙল সুরজ-মৌনী দাম্পত্য, স্পষ্ট কী জানালেন অভিনেত্রী?
| Updated on: May 14, 2026 | 7:14 PM
Share

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন উড়েছিল অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার নাকি ডিভোর্স দিতে চলেছেন। এমনকী, তাঁদের দাম্পত্য নিয়ে নানা গল্পই ছড়িয়ে পড়ে। প্রথম প্রথম এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন মৌনী এবং সুরজ। এমনকী, ডিভোর্সের খবরকে ভুয়ো বলেই জানিয়ে ছিলেন অভিনেত্রী। তবে এবার আর লুকোছাপা নয়, সোশাল মিডিয়ায় স্পষ্ট মৌনী জানিয়ে দিলেন, ৪ বছরে দাম্পত্য থেকে তাঁরা বেরিয়ে আসছেন।

কী লিখলেন মৌনী?

বৃহস্পতিবার বিকেল নাগাদ সোশাল মিডিয়ায় এক লম্বা পোস্ট করেন মৌনী। সেখানে স্পষ্ট লেখেন, “সংবাদমাধ্যমের পক্ষ থেকে আমাদের ব্যক্তিগত জীবনে এই অপ্রয়োজনীয় এবং অনধিকার চর্চামূলক মনোযোগ দেখে আমরা মর্মাহত। আমরা জানাতে চাই যে, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগতভাবে ও সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি। কাল্পনিক কাহিনী এবং নির্ভেজাল মিথ্যাচারের মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবনকে চাঞ্চল্যকর করার চেষ্টা করা হচ্ছে, যা একেবারেই অবাস্তব। ব্যক্তিগত অগ্রাধিকারের পরিবর্তনের কথা গুরুত্ব সহকারে বিবেচনা করার পর, আমরা সম্মান এবং পারস্পরিক বোঝাপড়ার সঙ্গে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে, আমরা অত্যন্ত সচেতনভাবে এবং ব্যক্তিগতভাবে এই সময়টা পার করার দিকে মনযোগ দিচ্ছি। আগামী দিনেও আমরা আমাদের বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করব। আপনাদের এই বোঝাপড়া, আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা এবং এই সময়ে আমাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

অভিজ্ঞ সাংবাদিক ভিকি লালওয়ানি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই বিচ্ছেদের নেপথ্যে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, সুরজ ভারতের মাটিতে এসে নিজেকে ব্রাত্য মনে করতেন। তাঁর সূত্র অনুযায়ী, সুরজ দুবাইতে অত্যন্ত ধনী এবং প্রতিষ্ঠিত হলেও মুম্বইয়ে পা রাখলেই সব বদলে যেত। অভিনেত্রী হিসেবে মৌনী যখন সর্বত্র সমাদৃত হতেন, সুরজকে তখন কেউ চিনত না। সাংবাদিকের দাবি, সুরজের এই মানসিক অবস্থা অনেকটা ১৯৭৩ সালের ঋষিকেশ মুখোপাধ্যায়ের ধ্রুপদী সিনেমা ‘অভিমান’-এর অমিতাভ বচ্চনের চরিত্রের মতো,যেখানে জয়া ভাদুড়ীর আকাশচুম্বী জনপ্রিয়তার কাছে অমিতাভ নিজেকে হারিয়ে ফেলেছিলেন।

বিচ্ছেদ নিয়ে যখন সর্বত্র তোলপাড়,তখন বুধবার মৌনী রায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন। বিচ্ছেদের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও, তিনি সংবাদমাধ্যমের কাছে গোপনীয়তা রক্ষা করার আবেদন জানিয়েছেন। মৌনী লিখেছেন, “সব সংবাদমাধ্যমের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে কোনও মিথ্যে রটনা বা গল্প ছড়াবেন না। আমাদের কিছুটা সময় এবং ব্যক্তিগত পরিসর দিন। দয়া করে।”

Follow Us