AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup Closing Ceremony : শাকিরা থেকে বিটিএসের গান, কী কী চমক থাকছে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে?

Fifa World Cup Closing Ceremony : এই বিশ্বকাপে রয়েছে আরও চমক। এই প্রথমবার তিনটি আয়োজক দেশেই তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান করার ঘোষণা করেছে ফিফা। এবার শোনা গিয়েছে, আমেরিকা, কানাডা ও মেক্সিকো - তিন দেশেই হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়াও কোন কোন তারকারা মঞ্চ মাতাতে চলেছেন?

FIFA World Cup Closing Ceremony : শাকিরা থেকে বিটিএসের গান, কী কী চমক থাকছে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে?
Shakira, BTS to perform on FIFA WC 2026 Closing Ceremony.Image Credit: Getty Images
| Edited By: | Updated on: May 14, 2026 | 6:55 PM
Share

কলকাতা : ২০২৬ ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) যেন আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। এই প্রথমবার, এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে ৪৮টি দেশ। অতীতে ৩২ দেশ নিয়ে হলেও এবার ৪৮ দেশের বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। বিশ্বকাপ এবার আয়োজন হচ্ছে মোট ৩টি দেশে। আমেরিকা (United States of America), কানাডা (Canada) ও মেক্সিকো (Mexico)। এই ৩ দেশের মোট ১৬টি স্টেডিয়ামে ম্যাচ খেলবে ৪৮টি দেশ। তবে তার সঙ্গেই এবার শোনা গেল অন্য আপডেটও। ফিফা যেমন জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে, তেমনই সমাপ্তি অনুষ্ঠান করার ক্ষেত্রেও আগ্রহী ফিফা।

কী কী চমক থাকছে সমাপ্তি অনুষ্ঠানে?

২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, ২০২৬ এ, আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে (Metlife Stadium)। অতীতে ম্যাচ শুরুর আগে এই সমাপ্তি অনুষ্ঠান হলেও এই প্রথমবার ম্যাচ চলাকালীন হাফটাইমের বিরতিতে হবে এই অনুষ্ঠান। আমেরিকার এনএফএল সুপার বোল (NFL Super Bowl) (ডিম্বাকৃতি বল দিয়ে একপ্রকার খেলা) প্রতিযোগিতায় এই হাফটাইমেই অনুষ্ঠান হয় এবং ফিফা এবার সেই নিয়মকেই নিজেদের প্রতিযোগিতায় নিয়ে এসেছে। এছাড়াও এই অনুষ্ঠানে পারফর্ম করবেন গোটা বিশ্বের খ্যাতনামা শিল্পীরা। থাকবেন শাকিরা, ম্যাডোনা। একই সঙ্গে থাকবে বিখ্যাত কোরিয়ান ব্যান্ড ‘বিটিএস’ (BTS)। গত বিশ্বকাপে বিটিএস-এর সদস্য জাংকুক (Jungkook) বিশ্বকাপের থিম সং গাইলেও এবার পুরো ব্যান্ডই থাকবে বিশ্বকাপের অনুষ্ঠানে। এছাড়াও থাকবেন কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। শোনা গিয়েছে, এখান থেকে পাওয়া অর্থই নিজেদের ‘গ্লোবাল সিটিজেন ফান্ড’-এ ব্যবহার করতে চায় ফিফা।

ফিফা এই খবরটি ঘোষণা করার পরেই গোটা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। এমনকি শোনা গিয়েছে, বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের প্রতিটি টিকিট বিক্রির অর্থ থেকে ১ মার্কিন ডলার ফিফার এই ফান্ডকে অনুদান হিসেবে দেওয়া হবে। যদিও, ফ্যানরা উত্তেজিত এই বিশ্বকাপের এই ‘তারকা খচিত লাইন আপ’ নিয়ে। ইতিমধ্যেই শাকিরার বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’ (Dai Dai) মুক্তি পেয়েছে। কলম্বিয়ান এই পারফর্মার অতীতেও বিশ্বকাপে পারফর্ম করেছেন। তবে এবার তাঁর সঙ্গে পপ কুইন ম্যাডোনা ও যুবসমাজের মধ্যে সেনসেশন হয়ে ওঠা বিটিএস-ব্যান্ডের যোগ দেওয়া ভক্তদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে। এই বিশ্বকাপে রয়েছে আরও চমক। এই প্রথমবার তিনটি আয়োজক দেশেই তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান করার ঘোষণা করেছে ফিফা। এবার শোনা গিয়েছে, আমেরিকা, কানাডা ও মেক্সিকো – তিন দেশেই হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান।

Follow Us