AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HC On Abhishek Banerjee: আজ সন্ধ্যা ৬টাই ডেডলাইন, দাঁড়ালেন না বর্ষীয়ান আইনজীবী! শেষমেশ সেই দিনটা চলেই এল অভিষেকের জীবনে

Abhishek Banerjee CID appearance High Court: একটি বিষয়, ১৪ দিনের রক্ষাকবচ দেওয়া হয়েছে তাঁকে। তবে তাঁকে বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন। স্পষ্ট করে দেওয়া হয়েছে, তদন্তে সব রকম সহযোগিতা করতেই হবে অভিষেককে। তল্লাশিও চালাতে পারবেন তদন্তকারীরা। বাধা দিতে পারবেন না।

HC On Abhishek Banerjee: আজ সন্ধ্যা ৬টাই ডেডলাইন, দাঁড়ালেন না বর্ষীয়ান আইনজীবী! শেষমেশ সেই দিনটা চলেই এল অভিষেকের জীবনে
অভিষেক বন্দ্য়োপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Jun 11, 2026 | 1:01 PM
Share

কলকাতা: হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। CID দফতর, ভবানীভবনে হাজিরা দিতেই হবে তাঁকে। আজ, সন্ধ্যা ৬টার মধ্যেই ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। উল্লেখ্য, এর আগে ৩ বার সিআইডি তলব এড়িয়েছেন অভিষেক। এরপর এই বিষয়টি বরদাস্ত করা হবে না বলে আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে একটি বিষয়, ১৪ দিনের রক্ষাকবচ দেওয়া হয়েছে তাঁকে। তবে তাঁকে বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন। স্পষ্ট করে দেওয়া হয়েছে, তদন্তে সব রকম সহযোগিতা করতেই হবে অভিষেককে। তল্লাশিও চালাতে পারবেন তদন্তকারীরা। বাধা দিতে পারবেন না।

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ রক্ষাকবচ পেতে পারেন কিনা, তা নিয়ে জোর সওয়াল হয় আদালতে। সিআইডি-র আইনজীবীর বক্তব্য ছিল, সই জাল মামলায় কেউ সাধারণভাবে অভিযোগ জানিয়েছেন, এমনটা নয়, স্বয়ং বিধায়করা অভিযোগ করেছিলেন। সেই কারণেই তাঁকে কোনওরকম ‘প্রোটেকশন’ দেওয়া যায় না।

সিআইডি, এডিশন্যাল এজি রাজদীপ মজুমদার বলেন, “এই রক্ষাকবচের বিরোধিতা করছি। বিধায়করা নিজেই অভিযোগ করেছেন। সেক্ষেত্রে তদন্তের প্রয়োজন রয়েছে। সব বিধায়করা জানিয়েছেন কোন সই তাঁরা করেননি। আমরা ইতিমধ্যেই তদন্তে জেনেছি রেজোলিউশন বুকে রেজোলিউশন মিথ্যা। সই জাল হয়েছে।” অভিষেকের আইনজীবীর বক্তব্য ছিল, যেভাবে নোটিস পাঠানো হয়েছে, সেই প্রক্রিয়া সঠিক নয়। অভিষেক নিজেই রাজি হয়েছেন হাজিরা দিতে।

এদিন আদালতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে সওয়াল করেন, “যে অভিযোগ সেটা সই জালের। কাল পর্যন্ত সময় দিন। অভিষেক কলকাতায় নেই। শুক্রবার পর্যন্ত সময় দিন, যাবেন। কিন্তু কোনও গ্রেফতারি নয়। কালই যেতে পারি। যে সময় যেতে বলবেন। রাত দশটা বা সকাল যখন বলবেন, যাবেন।” বিচারপতি কৌশিক চন্দ তখন বলেন, “তদন্তে সহযোগিতা করুন। আজই যান।” বিচারপতির পর্যবেক্ষণ, যেহেতু অভিষেক নিজেই রাজি হয়েছেন হাজিরা দেওয়ার জন্য, তাই সাংবিধানিক বাধ্যবাধকতা থাকছেই। সেই কারণেই তাঁকে আগামী ২ সপ্তাহের জন্য রক্ষাকবচ দেওয়া হয়েছে। আপাতত গ্রেফতার করা যাবে না তাঁকে।

উল্লেখ্য, এই মামলায় প্রথম দু’দিনই আদালতে মেনশন করেছিলেন বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু বুধবার রাত থেকেই নাটকীয় মোড় নেয়। সূত্রের খবর, বুধবার সন্ধ্যার পর একটি ফোন আসে। তাতে অন্য এক আইনজীবীর নাম জানানো হয়। এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। রাজ্যের একাধিক মামলা লড়ছিলেন কল্যাণ। বৃহস্পতিবার সকালে অভিষেকের হয়ে এই মামলায় সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য।

Follow Us
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!