Mouni Roy: মৌনীকে বিয়েই করতে চাননি সুরজ! ডিভোর্স হতেই কোন সত্য সামনে এল?
Suraj Nambiar on marriage: সম্পর্কের শুরুটা হয়েছিল ২০১৯ সালের এক জমকালো বর্ষবরণের রাতে, দুবাইয়ের বুকে। প্রথম দেখাতেই ভালো লাগা, যা দ্রুত রূপ নেয় গভীর ভালোবাসায়। প্রায় তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের জানুয়ারিতে রাজকীয় কায়দায় সাত পাকে বাঁধা পড়েন মৌনী-সূরজ। তবে বাইরে থেকে যতটা মসৃণ মনে হয়েছিল, নেপথ্যের গল্পটা ছিল বেশ অন্যরকম।

বিনোদনের ঝলমলে দুনিয়ায় আরও একটি রূপকথার সংসারে লাগল ভাঙনের হাওয়া। ‘পাওয়ার কাপল’দের বিচ্ছেদের মিছিলে এবার যোগ হল বলিউড অভিনেত্রী মৌনী রায় এবং দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের নাম। ইন্ডাস্ট্রির অন্যতম সুখী দম্পতি হিসেবে পরিচিত এই জুটির অফিশিয়াল বিচ্ছেদের খবরে স্বভাবতই স্তম্ভিত তাঁদের অনুরাগীরা। আর এই বিচ্ছেদের আবহেই সমাজমাধ্যমে নতুন করে চর্চায় উঠে এসেছে সূরজের একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে খোদ সূরজের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই হাই-প্রোফাইল বিয়ের ভিত আসলে দাঁড়িয়ে ছিল এক কঠিন শর্তের ওপর!
সম্পর্কের শুরুটা হয়েছিল ২০১৯ সালের এক জমকালো বর্ষবরণের রাতে, দুবাইয়ের বুকে। প্রথম দেখাতেই ভালো লাগা, যা দ্রুত রূপ নেয় গভীর ভালোবাসায়। প্রায় তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের জানুয়ারিতে রাজকীয় কায়দায় সাত পাকে বাঁধা পড়েন মৌনী-সূরজ। তবে বাইরে থেকে যতটা মসৃণ মনে হয়েছিল, নেপথ্যের গল্পটা ছিল বেশ অন্যরকম। জানা যায়, সূরজ প্রথম থেকেই বিয়ের ঘোর বিরোধী ছিলেন। কিন্তু মৌনী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি শুধুই প্রেম নয়, বরং থিতু হতে চান সংসারে।
ঠিক এই জায়গাতেই মৌনী ছুঁড়ে দিয়েছিলেন তাঁর আসল ‘ব্রহ্মান্ত্র’। সূরজের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তিনি শর্ত দেন— হয় বিয়ে, না হলে সম্পর্কের ইতি। মৌনীর প্রেমে মশগুল সূরজের কাছে তখন প্রিয়তমাকে হারানোর ভয়ে সেই শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। পুরনো সেই সাক্ষাৎকারে সূরজ নিজেই স্বীকার করেছিলেন, “আমি কিছুটা সময় চেয়েছিলাম। কিন্তু ও সাফ জানিয়ে দেয়, বিয়ে না করলে আমাদের পথ আলাদা হয়ে যাবে। ওকে হারানোর ভয়েই আমি ছাদনাতলায় বসতে রাজি হই।” যদিও পরে মুম্বইয়ের জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে মৌনী তাঁকে সবরকম সাহায্য করেছিলেন এবং তাঁদের একসঙ্গে পথ চলাটাকে এক সুন্দর জার্নি বলেই উল্লেখ করেছিলেন সূরজ।
পাল্টা মৌনীও একসময়ে জানিয়েছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কের বোঝাপড়া কতটা পরিণত হয়েছে। একে অপরের ব্যস্ততাকে সম্মান জানিয়ে কীভাবে তাঁরা কোয়ালিটি টাইম উপভোগ করতেন, সে কথাও বলেছিলেন অভিনেত্রী। কিন্তু শর্ত দিয়ে শুরু হওয়া সেই প্রেমের গল্পে যে এত দ্রুত ইতি টানতে হবে, তা হয়তো ভাবেননি কেউই। সমস্ত আবেগ, ভালোবাসা আর যাপনের স্মৃতিকে পাশে সরিয়ে রেখে শেষ পর্যন্ত মৌনী ও সূরজ বেছে নিলেন বিবাহবিচ্ছেদের পথ।
