AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moushumi Chatterjee Daughter Death: ‘হাসপাতালের বিল মেটানো হয়নি, মর্গে পড়েছিল মেয়ের দেহ!’ কোন চরম অবহেলার কথা সামনে এনেছিলেন মৌসুমী?

Moushumi Chatterjee Payal Hospital Bill: জয়ন্ত ও মৌসুমীর দুই কন্যা। পায়েল ও মেঘা। দুই কন্যার মধ্যে পায়েলের অকাল মৃত্যু আজও ভুলতে পারেননি অভিনেত্রী ও তাঁর পরিবার। বেশ কয়েক বছর আগে এক পডকাস্টে এসে মেয়ের মৃত্যু এবং শ্বশুরবাড়ির অবহেলা ও অপমান নিয়ে মন খুলে কথা বলেছিলেন মৌসুমী।

Moushumi Chatterjee Daughter Death: 'হাসপাতালের বিল মেটানো হয়নি, মর্গে পড়েছিল মেয়ের দেহ!' কোন চরম অবহেলার কথা সামনে এনেছিলেন মৌসুমী?
| Updated on: Nov 19, 2026 | 6:51 PM
Share

‘বালিকা বধূ’, ‘অনুরাগ’, ‘রোটি কপড়া অউর মকান’-এর মতো কালজয়ী ছবির অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের করুণ ও মর্মান্তিক অধ্যায় ফের একবার নাড়িয়ে দিল তাঁর অনুরাগীদের। প্রখ্যাত সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী। সম্প্রতি স্বামী জয়ন্তকে চিরকালের মতো হারিয়েছেন মৌসুমী। আর তারপর থেকেই মৌসুমীর জীবনের নানা ঘটনা, ফের খবরের শিরোনামে। জয়ন্ত ও মৌসুমীর দুই কন্যা। পায়েল ও মেঘা। দুই কন্যার মধ্যে পায়েলের অকাল মৃত্যু আজও ভুলতে পারেননি অভিনেত্রী ও তাঁর পরিবার। বেশ কয়েক বছর আগে এক পডকাস্টে এসে মেয়ের মৃত্যু এবং শ্বশুরবাড়ির অবহেলা ও অপমান নিয়ে মন খুলে কথা বলেছিলেন মৌসুমী।

নয়নদীপ রক্ষিতের পডকাস্টে এসে মৌসুমী জানিয়ে ছিলেন, তাঁর বড় মেয়ে পায়েল বিয়ের পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দেখতে বা তাঁর চিকিৎসার বিষয়ে হস্তক্ষেপ করতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই পরিস্থিতিতে ২০১৮ সালে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৌসুমী। অসুস্থ মেয়ের অভিভাবকত্ব চেয়ে আদালতে আবেদন জানান তিনি। তাঁর অভিযোগ ছিল, পায়েলের শ্বশুরবাড়ির পক্ষ থেকে মেয়ের চিকিৎসার বিল মেটানোয় চরম গাফিলতি বা অবহেলা করা হচ্ছে এবং অসুস্থ অবস্থায় মেয়ের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছিল না।

নয়ন্দীপ রক্ষিতকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ স্মৃতিচারণ করে মৌসুমী বলেন, “মেয়ে যখন আর বেঁচে নেই, তখন আমি হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালের বিল মেটানো হয়নি বলে ওকে মর্গে রাখা হয়েছিল। এই সমস্ত অপমান আর অব্যবস্থা আমি সহ্য করেছি। এই ধরনের অভিজ্ঞতা থেকেই বোঝা যায় পৃথিবীতে কত রকমের মানুষ থাকে।”

মৌসুমীর দাবি, অসুস্থ অবস্থায় মেয়ের সঙ্গে দেখা করতে না পারা এবং শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাঁকে ও তাঁর স্বামীকে অপমানিত করার ঘটনা তাঁদের কাছে এক চরম মানসিক যন্ত্রণার ছিল।

মেয়ে পায়েলকে হারানোর পর স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় ও নিজের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মৌসুমী। তিনি জানান, “আমার মনে হয় না আমার স্বামী পায়েলের মৃত্যু থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পেরেছেন। আমিও পারিনি। এই শূন্যতা আমাদের সারাজীবন থেকে যাবে। সন্তানের মৃত্যু হলে কোনও বাবা-মাই সেই শোক কাটিয়ে উঠতে পারেন না।”

ছোট মেয়ে মেঘার সঙ্গে পায়েলের বয়সের প্রায় আট বছরের ব্যবধান ছিল উল্লেখ করে মৌসুমী বলেন, পায়েল মেঘার প্রতি মায়ের মতো আগলে রাখা স্নেহ দেখাত। স্বামীর মানসিক যন্ত্রণার কথা তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, “মাঝেমধ্যে রাতে ঘুম ভেঙে পায়েলের নামে আর্তনাদ করে উঠতেন উনি। এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না।” পরিবারের স্বার্থে নিজেকে শক্ত রাখতে হয়েছিল জানিয়ে মৌসুমী বলেন, তিনি পরিবারকে বোঝাতেন যে যা ঘটার তা ঘটে গিয়েছে, আর কিছু করার নেই; তাই তা ভুলে এগিয়ে যাওয়াই ভালো।

Follow Us