AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ভাল আছি’, মৃত্যুর গুজব নস্যাৎ করলেন মুকেশ খান্না

মুকেশ জানান, এই সব ভুয়ো খবর যাঁরা ছড়ান, তাঁদের মানসিক ভাবে অসুস্থ বলে মনে করেন অভিনেতা। তাঁদের কী শান্তি হওয়া উচিত, তাও তিনি ভেবে দেখতে বলেছেন।

‘ভাল আছি’, মৃত্যুর গুজব নস্যাৎ করলেন মুকেশ খান্না
মুকেশ খান্না।
| Updated on: May 12, 2021 | 12:16 PM
Share

ভাল আছেন, সুস্থ আছেন বলিউড (bollywood) অভিনেতা (Actor) মুকেশ খান্না (Mukesh Khanna)। যিনি টেলিভিশনের ‘শক্তিমান’ অথবা ‘মহাভারত’-এর ‘পিতামহ ভীষ্ম’ হিসেবে খ্যাত। মঙ্গলবার হঠাৎ করেই মুকেশের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই গুজবে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা। এই মিথ্যে খবরকে নস্যাৎ করে মুকেশ সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন, তিনি ভাল আছেন।

গুজবকে নস্যাৎ করতে ফেসবুকে একটি ভিডিয়ো শেয়ার করেন মুকেশ। তিনি বলেন, “আপনাদের আশীর্বাদে শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ এবং ভাল আছি। আমার করোনা হয়নি। আমি কোনও হাসপাতালে ভর্তি ছিলাম না। আমি জানি না, এই সব গুজব কারা, কী উদ্দেশ্যে ছড়ান। এই সব ভুয়ো খবর ছড়িয়ে মানুষের অনুভূতি নিয়ে খেলা করা হয়।”

মুকেশ আরও জানান, এই সব ভুয়ো খবর যাঁরা ছড়ান, তাঁদের মানসিক ভাবে অসুস্থ বলে মনে করেন অভিনেতা। তাঁদের কী শান্তি হওয়া উচিত, তাও তিনি ভেবে দেখতে বলেছেন। দিন কয়েক আগেই সঙ্গীতশিল্পী লাকি আলিরও মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রথমে লাকির বন্ধু অভিনেত্রী নাফিসা আলি, পরে লাকি নিজে সেই ভুয়ো খবর নস্যাৎ করে দেন।

করোনা আতঙ্কে গোটা দেশ আতঙ্কিত। এই পরিস্থিতিতে নাফিসা, মুকেশ সব বিভিন্ন শিল্পী বাংবার ভুয়ো খবর না ছড়াতে আবেদন করছেন। কোনও পরিস্থিতিতেই তা কাম্য নয়। সোশ্যাল মিডিয়ায় কোনও কিছু শেয়ার করার আগে বার বার করে সত্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন শিল্পীরা।

আরও পড়ুন, সন্তান জন্মের পরও নায়করা রোম্যান্স করতে পারেন, কিন্তু নায়িকারা নন: অমৃতা রাও

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের