AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সামান্থার সঙ্গে প্রতারণার ফেক ভিডিয়ো! হাইকোর্টে ছুটলেন নাগা চৈতন্য

আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি জ্যোতি সিংয়ের এজলাসে মামলাটির শুনানি হয়। চৈতন্যর পক্ষে প্রবীণ আইনজীবী বৈভব গাগ্গার যুক্তি দেন, বেশ কিছু ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল নিজেদের ভিউ বা ট্র্যাফিক বাড়ানোর জন্য অত্যন্ত সস্তা ও আপত্তিকর সার্চ টার্মের সঙ্গে অভিনেতার নাম জুড়ে দিচ্ছে।

সামান্থার সঙ্গে প্রতারণার ফেক ভিডিয়ো! হাইকোর্টে ছুটলেন নাগা চৈতন্য
| Updated on: May 30, 2026 | 3:30 PM
Share

নিজের ব্যক্তিত্ব ও গোপনীয়তার অধিকার (Personality Rights) রক্ষার দাবিতে এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তাঁর অনুমতি ছাড়া নাম ও ছবি ব্যবহার করে সোশাল মিডিয়ায় কুরুচিকর, আপত্তিকর কনটেন্ট ও ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। মামলার শুনানিতে তাঁর আইনজীবী এমন কিছু ভিডিওর উল্লেখ করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে চৈতন্য তাঁর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে প্রতারণা করেছেন এবং অভিনেত্রীর কেরিয়ার ধ্বংস করে দিয়েছেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি জ্যোতি সিংয়ের এজলাসে মামলাটির শুনানি হয়। চৈতন্যর পক্ষে প্রবীণ আইনজীবী বৈভব গাগ্গার যুক্তি দেন, বেশ কিছু ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল নিজেদের ভিউ বা ট্র্যাফিক বাড়ানোর জন্য অত্যন্ত সস্তা ও আপত্তিকর সার্চ টার্মের সঙ্গে অভিনেতার নাম জুড়ে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিপফেক প্রযুক্তি ও ভয়েস ক্লোনিং সফটওয়্যার ব্যবহার করে অভিনেতার বিকৃত অডিও-ভিডিও তৈরি করা হচ্ছে, যা জনসমক্ষে তাঁর ভাবমূর্তি ও মর্যাদার ব্যাপক ক্ষতি করছে।

সংবাদ সংস্থা এএনআই (ANI)-এর প্রতিবেদন অনুযায়ী, নাগা চৈতন্যর অন্যতম বড় উদ্বেগের জায়গা হল তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া কুৎসা। আদালতে জানানো হয়েছে, এআই-নির্মিত বেশ কিছু ভুয়ো ভিডিওতে মিথ্যাভাবে দেখানো হয়েছে যে, চৈতন্য তাঁর প্রাক্তন স্ত্রী সামান্থার সঙ্গে প্রতারণা করেছেন এবং তাঁর পেশাগত জীবন নষ্টের পেছনে দায়ী ছিলেন।

অভিনেতার আইনজীবী আদালতকে মনে করিয়ে দেন, নাগা চৈতন্য তেলুগু চলচ্চিত্র জগতের অন্যতম প্রথম সারির ব্যক্তিত্ব এবং তাঁর একটি সফল কেরিয়ার রয়েছে। এর আগে আদালত তাঁর বাবা, প্রখ্যাত অভিনেতা আক্কিনেনি নাগার্জুনার ক্ষেত্রেও একই রকম ‘ব্যক্তিত্বের অধিকার’ সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছিল।

আদালত এই মামলায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোকে সমন জারি করেছে এবং একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার ইঙ্গিত দিয়েছে। মানহানিকর বেশ কিছু ইউটিউব লিঙ্ক ইতিমধ্যেই সরানো হলেও, এখনও অনেক ভুয়াে কনটেন্ট রয়ে গিয়েছে ইন্টারনেটে। মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। পরবর্তীতে ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন; নাগা চৈতন্য বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে এবং সামান্থা ঘর বেঁধেছেন চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত