AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘মহাদেবকে এবার একটু ছেড়ে দিন!’ বিগ বসে জীতুর আচরণে তোপ নন্দিনীর, কী বললেন তাপস পালের স্ত্রী?

Nandini Paul Slams Jeetu Kamal Bigg Boss: অন্যদিকে তেমনই প্রবল সমালোচনার মুখেও পড়েছেন অভিনেতা। এই বিতর্কের মাঝেই এবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে জীতুকে একহাত নিলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। উল্লেখ্য, তাপস পাল ও নন্দিনী পালের কন্যা সোহিনীও এই শোয়ের অংশ ছিলেন।

Bigg Boss Bangla: ‘মহাদেবকে এবার একটু ছেড়ে দিন!’ বিগ বসে জীতুর আচরণে তোপ নন্দিনীর, কী বললেন তাপস পালের স্ত্রী?
| Updated on: Nov 20, 2026 | 5:41 PM
Share

বিগ বসের ঘরে ‘টিকিট টু ফিনালে’-র টাস্কে সৌরভ দাসের সঙ্গে জীতু কমলের আচরণ ঘিরে সরগরম নেটপাড়া। একদিকে যেমন তাঁর অনুরাগীদের একাংশ জীতুর পাশে দাঁড়িয়েছেন, অন্যদিকে তেমনই প্রবল সমালোচনার মুখেও পড়েছেন অভিনেতা। এই বিতর্কের মাঝেই এবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে জীতুকে একহাত নিলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। উল্লেখ্য, তাপস পাল ও নন্দিনী পালের কন্যা সোহিনীও এই শোয়ের অংশ ছিলেন।

ফেসবুক পোস্টে কনফেশন রুমের পুরনো প্রসঙ্গ টেনে নন্দিনী লেখেন, বিগ বসের বাড়িতে মাথা দিয়ে কাচ ভেঙে ফেলার পর কনফেশন রুমে গিয়ে কাঁদতে কাঁদতে জীতু নাকি বলেছিলেন যে শোয়ে তাঁকে যেভাবে দেখানো হচ্ছে বা ট্রিট করা হচ্ছে, তাতে তাঁর ট্রাস্টের ছোট ছোট বাচ্চারা তাঁর কাছ থেকে কী শিখবে? এর জবাবে নন্দিনীর প্রশ্ন, জীতুর ট্রাস্টের শিশুরা কী শিখবে, সেই দায়িত্ব শো বা বিগ বসের নয়; বরং নিজের আচরণের দায়িত্ব একান্তই তাঁর নিজের।

নন্দিনীর কথায়, অন্যের ওপর দায় না চাপিয়ে নিজের কাজের দিকে তাকানো উচিত। তাঁর অভিযোগ, খাবারে চিনির রস মেশানো বা রাগের মাথায় কাঁচ ভেঙে ফেলার মতো ঘটনা কোনওভাবেই রুচিশীল বা ইতিবাচক উদাহরণ হতে পারে না। মটনের মতো খাবারে রান্নার শুরুতে চিনি দিলে মাংস সেদ্ধ হতে অসুবিধা হয়— রান্নার অভিজ্ঞতা থেকেই সেই কথাও মনে করিয়ে দেন তিনি।

‘টিকিট টু ফিনালে’-র টাস্কে সৌরভ দাসকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেওয়ার ঘটনারও সমালোচনা করেন নন্দিনী। তাঁর প্রশ্ন, সৌরভের বড়সড় চোট লাগলে কী হত? পাশাপাশি জিতে যাওয়ার পর আবার বিগ বসকে সেই টিকিট ফিরিয়ে দিতে চাওয়ার সিদ্ধান্তকেও ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন তিনি।

সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জীতুর কথাবার্তার ভঙ্গি নিয়েও আপত্তি তোলেন নন্দিনী। তাঁর দাবি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের সামনে পা দুলিয়ে বা অসম্মানজনক ভঙ্গিতে তর্ক করা অত্যন্ত দৃষ্টিকটু। সৌরভ তাঁর সংযম ও ভদ্রতায় সব সামলে নিলেও তাঁর প্রাপ্য সম্মানটুকু বজায় রাখা উচিত বলে মনে করেন তিনি।

বিগ বসে প্রবেশের সময় মেয়ে সোহিনীর ছবির প্রসঙ্গে জীতুর বয়সের তুলনা নিয়ে করা মন্তব্যেরও জবাব দিয়েছেন নন্দিনী। তাঁর মতে, বয়স কেবল একটি সংখ্যা মাত্র; সোহিনী ও জীতুর বয়সের পার্থক্য সামান্যই, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ালে জীতুকেই বরং তাঁর বড় দাদার মতো মনে হবে বলে কটাক্ষ করেন তিনি।

পোস্টের একেবারে শেষে মহাদেব প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে নন্দিনী লেখেন, কথায় কথায় শিবকে জড়িয়ে হালকা আচরণ বন্ধ করা উচিত। ভুল করা স্বাভাবিক হলেও একই ভুল বারবার করলে তা চরিত্রের পরিচয় হয়ে দাঁড়ায়— এমন মন্তব্য করে জীতুর শুভবুদ্ধির উদয় কামনা করেছেন তিনি।

Follow Us