AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পারিশ্রমিক তো দূর, যাতায়াতের টিকিটও কেটেছেন নিজের পকেট থেকে! নওয়াজুদ্দিনের কাণ্ডে থ’ বলিউড

তবে নওয়াজুদ্দিনের এমন 'দরদি' আচরণ এই প্রথম নয়। এর আগেও নন্দিতা দাসের পরিচালিত 'মান্টো' ছবির জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। উর্দু লেখক সাদাত হাসান মান্টোর জীবন নিয়ে তৈরি সেই ছবিতে নওয়াজের অভিনয় সমালোচকদের মুগ্ধ করেছিল। সেই সময়ও পরিচালক নন্দিতা দাস অভিনেতার এই বড় মনের প্রশংসা করতে ভোলেননি।

পারিশ্রমিক তো দূর, যাতায়াতের টিকিটও কেটেছেন নিজের পকেট থেকে! নওয়াজুদ্দিনের কাণ্ডে থ’ বলিউড
কী আছে এই নতুন ছবিতে?
| Updated on: Apr 12, 2026 | 12:47 PM
Share

বলিউডের বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীর জীবন মানেই কোটি কোটি টাকার দর কষাকষি, ভ্যানিটি ভ্যানের বিলাসিতা আর একঝাঁক ম্যানেজারে ঘেরা জীবন। কিন্তু এই চেনা ছবির উল্টোদিকেও কিছু মানুষ থাকেন, যাঁরা অভিনয়ের খিদের থেকেই বাঁচিয়ে রেখেছেন সিনেমার শিল্পসত্ত্বাকে। তেমনই জীবনযাপন করেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। তাঁর আগামী ছবি ‘ম্যায় অ্যাক্টর নেহি হুঁ’ (Main Actor Nahin Hoon)-এর জন্য এক পয়সাও পারিশ্রমিক নেননি এই অভিনেতা। শুধু তাই নয়, শুটিংয়ে আসার জন্য নিজের যাতায়াতের টিকিটও কেটেছেন নিজের পকেট থেকে!

পরিচালক আদিত্য কৃপালানি সম্প্রতি এই চমকপ্রদ তথ্যটি সামনে এনেছেন। তিনি জানান, নওয়াজুদ্দিনের মতো একজন মাপের অভিনেতা কোনও ম্যানেজার বা বিশাল লটবহর ছাড়াই ফ্রাঙ্কফুর্টে শুটিংয়ে পৌঁছে গিয়েছিলেন। আদিত্যর কথায়, “উনি যখন পারিশ্রমিক নিতে অস্বীকার করলেন, সেটা আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার ছিল। ভারতে সাফল্যের মাপকাঠি যেখানে শুধুই আয় দিয়ে বিচার করা হয়, সেখানে নওয়াজজির এই সিদ্ধান্ত আমার কেরিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি।”

তবে নওয়াজুদ্দিনের এমন ‘দরদি’ আচরণ এই প্রথম নয়। এর আগেও নন্দিতা দাসের পরিচালিত ‘মান্টো’ ছবির জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। উর্দু লেখক সাদাত হাসান মান্টোর জীবন নিয়ে তৈরি সেই ছবিতে নওয়াজের অভিনয় সমালোচকদের মুগ্ধ করেছিল। সেই সময়ও পরিচালক নন্দিতা দাস অভিনেতার এই বড় মনের প্রশংসা করতে ভোলেননি।

কী আছে এই নতুন ছবিতে?

আদিত্য কৃপালানি পরিচালিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে মৌনি (চিত্রাঙ্গদা শতরূপা) এবং আদনান বেগকে (নওয়াজুদ্দিন সিদ্দিকি) কেন্দ্র করে। মৌনি মুম্বইয়ের এক সুশৃঙ্খল অভিনেত্রী, অন্যদিকে আদনান ফ্রাঙ্কফুর্টে বসবাসকারী একজন প্রাক্তন ব্যাঙ্কার। একটি অনলাইন অডিশন চলাকালীন ভিডিয়ো কলের মাধ্যমে তাঁদের আলাপ হয়। সেই দীর্ঘ আলাপচারিতা আর অভিনয় সেশনের মাঝেই বেরিয়ে আসতে থাকে তাঁদের জীবনের অপ্রিয় সত্য আর চেপে রাখা আবেগের অজানা গল্প।

ছবিটি ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে দিয়েছে। ২০২৫ সালের জুন মাসে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার শিরোপা জিতেছেন নওয়াজুদ্দিন। পাশাপাশি আদিত্য কৃপালানিও ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। ২০২৫-এর অক্টোবরে ইংল্যান্ডে মুক্তি পাওয়ার পর, আগামী ৮ মে ভারতে প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই সিনেমাটি। এখন দেখার, বিদেশের মাটিতে প্রশংসা কুড়োনোর পর দেশের বক্স অফিসে কতটা ম্যাজিক দেখাতে পারে এই ছবি।

Follow Us