AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বয়স ভাঁড়ানোর অভিযোগে মোনালিসার স্বামীর বিরুদ্ধে পকসো আইনে মামলা! ফের বিপাকে কুম্ভমেলার ভাইরালকন্যা

মধ্যপ্রদেশের মহেশ্বরের সরকারি মেডিক্যাল কলেজের নথিতে দেখা যাচ্ছে, মোনালিসার জন্ম ২০০৯ সালের ৩০ ডিসেম্বর। অর্থাৎ, ২০২৬ সালের ১১ মার্চ যখন তাঁদের বিয়ে হয়, তখন মোনালিসার বয়স ছিল মাত্র ১৬ বছর ২ মাস ১২ দিন। অথচ বিয়ের রেজিস্ট্রেশনের সময় যে সংশাপত্র দেখানো হয়েছিল, সেখানে জন্ম তারিখ ছিল ২০০৮ সালের ১ জানুয়ারি। অভিযোগ, পুরসভার শংসাপত্রে কারচুপি করেই তাঁকে সাবালিকা সাজানো হয়েছিল।

বয়স ভাঁড়ানোর অভিযোগে মোনালিসার স্বামীর বিরুদ্ধে পকসো আইনে মামলা! ফের বিপাকে কুম্ভমেলার ভাইরালকন্যা
| Updated on: Apr 10, 2026 | 4:19 PM
Share

মহাকুম্ভের মেলা থেকে রাতারাতি জনপ্রিয় হওয়া মোনালিসার ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্কের শেষ নেই। ফরমান খানকে বিয়ে করার পর থেকেই ‘লাভ জেহাদ’-এর মতো তকমা সইতে হয়েছিল তাঁদের। কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল। জাতীয় জনজাতি কমিশনের (NCST) দাবি, মোনালিসা আসলে অপ্রাপ্তবয়স্ক। ভুয়ো নথি দেখিয়ে বয়স বাড়িয়ে তিনি ফরমানকে বিয়ে করেছেন। এই রিপোর্টের ভিত্তিতেই মধ্যপ্রদেশের মহেশ্বর থানায় ফরমান খানের বিরুদ্ধে কড়া ধারায় মামলা শুরু হয়েছে।

খবর অনুযায়ী, জাতীয় জনজাতি কমিশন এই মামলার তদন্তে নেমে মোনালিসার জন্মের আসল রেকর্ড খুঁজে বের করেছে। মধ্যপ্রদেশের মহেশ্বরের সরকারি মেডিক্যাল কলেজের নথিতে দেখা যাচ্ছে, মোনালিসার জন্ম ২০০৯ সালের ৩০ ডিসেম্বর। অর্থাৎ, ২০২৬ সালের ১১ মার্চ যখন তাঁদের বিয়ে হয়, তখন মোনালিসার বয়স ছিল মাত্র ১৬ বছর ২ মাস ১২ দিন। অথচ বিয়ের রেজিস্ট্রেশনের সময় যে সংশাপত্র দেখানো হয়েছিল, সেখানে জন্ম তারিখ ছিল ২০০৮ সালের ১ জানুয়ারি। অভিযোগ, পুরসভার শংসাপত্রে কারচুপি করেই তাঁকে সাবালিকা সাজানো হয়েছিল।

মোনালিসার পরিবার শুরু থেকেই দাবি করে আসছিল যে তিনি অপ্রাপ্তবয়স্ক। সেই সময় মোনালিসা আধার কার্ড দেখিয়ে নিজেকে সাবালিকা হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। মোনালিসার পালটা অভিযোগ ছিল, পরিবার তাঁকে জোর করে তুতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে চাইছিল বলেই তিনি ফরমানে আশ্রয় নিয়েছেন। কেরলের পুওর গ্রামপঞ্চায়েতে আধার কার্ডের ভিত্তিতেই তাঁদের বিয়ে নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু কমিশনের নতুন রিপোর্ট সেই আধারের সত্যতা নিয়েই প্রশ্ন তুলে দিল।

এই দম্পতির সম্পর্কের মাঝে বারবার ধর্ম চলে এলেও ফরমান খান সব সময় দাবি করেছেন যে, তাঁদের মধ্যে কোনও ‘লাভ জেহাদ’ নেই। ফরমান বলেছিলেন, “আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। মোনালিসা তাঁর নিজের ধর্ম পালন করেন।” কিন্তু এবার লড়াইটা আর ধর্মের রইল না, আইনি পথে মোনালিসার নাবালিকা হওয়া এবং বয়স ভাঁড়ানোর অভিযোগ তাঁদের ঘর ভাঙার মুখে নিয়ে দাঁড় করাল।

আপাতত পকসো আইনের আওতায় ফরমান খানের আইনি লড়াই শুরু হতে চলেছে। ভাইরাল হওয়ার খ্যাতি যে মোনালিসার জীবনে এমন মোড় নিয়ে আসবে, তা সম্ভবত কেউ কল্পনাও করেননি।

Follow Us