AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্যাঙ্ককে গিয়ে ‘লাগামছাড়া’ নীল! খবর পেয়েই হাজির হলেন স্ত্রী তৃণা 

টলিপাড়ার চর্চিত জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। মাঝেমধ্যেই তাঁদের নিয়ে বিচ্ছেদের খবর রটলেও তাঁরা আছেন ভালবাসায়। এবার সেই নীলই কিনা ব্যাঙ্ককে গিয়ে স্ত্রী তৃণার কাছে পড়লেন ধরা! শুধু কি তাই? খেলেন কানমোলাও। ব্যাঙ্কক মানেই লাগামছাড়া উন্মাদনা।

ব্যাঙ্ককে গিয়ে 'লাগামছাড়া' নীল! খবর পেয়েই হাজির হলেন স্ত্রী তৃণা 
নীল-তৃণা।
| Edited By: | Updated on: Jan 16, 2024 | 8:40 AM
Share

টলিপাড়ার চর্চিত জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। মাঝেমধ্যেই তাঁদের নিয়ে বিচ্ছেদের খবর রটলেও তাঁরা আছেন ভালবাসায়। এবার সেই নীলই কিনা ব্যাঙ্ককে গিয়ে স্ত্রী তৃণার কাছে পড়লেন ধরা! শুধু কি তাই? খেলেন কানমোলাও। ব্যাঙ্কক মানেই লাগামছাড়া উন্মাদনা। আর সেই উন্মাদনাতে গা ভাসাতেই গিয়েছিলেন নীল! কিন্তু হায়! পিছু পিছু যে হাজির স্ত্রীও। ব্যস, যা হওয়ার তাই হল! সব ইচ্ছে মাঠেই মারা গেল তাঁর। উপরি পাওনা বকুনি।

এমনই এক মজার রিলস ভিডিয়ো শেয়ার করেছেন নীল তাঁর ইনস্টাগ্রামে। হালফিলে ভাইরাল রিলস ‘গুড বয়েজ গোজ টু হেভেন/ ব্যাড বয়েজ গোজ টু ব্যাঙ্কক’-এর সঙ্গে লিপসিং করেছেন দু’জনের। এই মুহূর্তে নীল রয়েছে ব্যাঙ্ককে। সেখান থেকেই অনুরাগীদের হাসানোর প্রয়াস তাঁদের এই ভিডিয়ো! কমেন্ট সেকশনেও হাসির রোল। একজন লিখেছেন, “দাদা তুমি পারোও বটে”। আর একজনের বক্তব্য, “ভাগ্য ভাল এটা রিলস। যদি সত্যি হত তবে ভাব তো কেমন হতো?”

জরুরি কাজে শুক্রবার (১২ জানুয়ারি, ২০২৪) রাতে ব্যাঙ্কক গিয়েছেন তৃণা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর পরই ঘটেছিল এক বিপত্তি। সিকিউরিটি চেক করার পর বিমান ধরবেন বলে তৃণা এগিয়ে যান গেটের দিকে। তারপরই অন্তত অপেক্ষা। সময় পেরিয়ে যায়। বোর্ডিং কিছুতেই হয় না বিমানের। এক ঘণ্টা, দু’ঘণ্টা কেটে যায়। টানা পাঁচ ঘণ্টা অপেক্ষা করার পর বোর্ডিং করানোর ব্যবস্থা করা হয় বিমানে। সেই বেসরকারী বিমানসংস্থার প্রতি সামাজিক মাধ্যমে ক্ষোভও উগরে দিয়েছিলেন তৃণা। তবে আপাতত গন্তব্যে পৌঁছেছেন দু’জনেই। সে প্রমাণ তো সামাজিক মাধ্যমেই রয়েছে।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.