কোন অভিনেত্রীর জন্য এক হন শাহরুখ–গৌরী? কিং খানের প্রেমের অজানা গল্প জানুন!

শাহরুখ খান ও গৌরি খানের প্রেমের পথ সেসময় সহজ ছিল না। ভিন্ন ধর্ম, পরিবারিক আপত্তি সবকিছু সামলে তাঁদের এগোতে হয়েছে। তবু বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে বিয়ে এই দীর্ঘ যাত্রায় ছোট ছোট মুহূর্তই তাঁদের সম্পর্ককে শক্ত করেছে। নীলম কোঠারির গল্প সেই মুহূর্তগুলোরই মধ্যেই একটি।

কোন অভিনেত্রীর জন্য এক হন শাহরুখ–গৌরী? কিং খানের প্রেমের অজানা গল্প জানুন!

Feb 01, 2026 | 1:33 PM

শাহরুখ খান ও গৌরী খানের প্রেমকাহিনীর গল্প ঠিক যেন রূপকথার মতো। দীর্ঘ দিনের সম্পর্ক, নানা বাধা বিপত্তি পেরিয়ে বিয়ে এবং তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে পথচলা সব মিলিয়ে তাঁদের গল্প আলাদা জায়গা করে নিয়েছে দর্শকের মনে। জানেন নিজের অজান্তেই শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের শুরুতে বড় ভূমিকা পালন করেছিলেন এক স্বনামধন্য অভিনেত্রী।

শাহরুখ খান ও গৌরী খানের ভালোবাসায় অজানা ভূমিকা ছিল অভিনেত্রী ছিল নীলম কোঠারির। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নীলম কোঠারি নিজেই সেই গল্প ভাগ করে নিয়েছেন। নীলম জানিয়েছেন, একবার শাহরুখ খান মজা করে তাঁকে বলেছিলেন, “জানো নীলম, আমার আর গৌরীর বিয়ে হওয়ার পিছনে একটা বড় কারণ তুমি।” এই কথা শুনে নীলম নিজেই অবাক হয়ে যান।

নীলমের কথায়, সেই সময় শাহরুখ ও গৌরী দুজনেই তাঁর বড় ভক্ত ছিলেন। বন্ধুত্বের দিনগুলোতে তাঁরা একসঙ্গে নীলমের ছবি দেখতেন। সেই সাধারণ সিনেমা দেখার মুহূর্তগুলোই ধীরে ধীরে তাঁদের মধ্যে আরও কাছাকাছি আসার সুযোগ করে দেয়। নীলমের মতে, তিনি নিজেও বুঝতে পারেননি যে তাঁর সিনেমা বা জনপ্রিয়তা এইভাবে দুজন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে যাবে।

শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের পথ সেসময় সহজ ছিল না। ভিন্ন ধর্ম, পরিবারিক আপত্তি সবকিছু সামলে তাঁদের এগোতে হয়েছে। তবু বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে বিয়ে এই দীর্ঘ যাত্রায় ছোট ছোট মুহূর্তই তাঁদের সম্পর্ককে শক্ত করেছে। নীলম কোঠারির গল্প সেই মুহূর্তগুলোরই মধ্যেই একটি।

অনেক সময় সুন্দর সম্পর্কের নেপথ্যে থাকে একেবারে সাধারণ কিছু ঘটনা। সাধারণ হলেও সেই ঘটনা মনে দাগ কেটে যায় এবং তার প্রভাব থাকে আজীবন। নীলম প্রত্যক্ষভাবে কিছু না করলেও, অজান্তেই তিনি হয়ে উঠেছিলেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় দম্পতির প্রেমকাহিনীর অংশ।