AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neena Gupta: ‘হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা!’ এবার ঝেড়ে কাশলেন নীনা গুপ্তা

Neena Gupta Pregnancy Rumors: 'হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা!' এবার ঝেড়ে কাশলেন নীনা গুপ্তাসমাজের তোয়াক্কা না করে একাই কন্যাসন্তান মাসাবাকে বড় করে তোলা থেকে শুরু করে কাস্টিং কাউচের বিরুদ্ধে সোচ্চার হওয়া— নীনা বরাবরই নিজের শর্তে বাঁচেন। তবে বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। ৬৭ বছর বয়সে এসেও যখন শুনতে হয় ‘কবে বিয়ে করছেন?’ বা কটাক্ষ সহ্য করতে হয় স্ফীত উদর নিয়ে, তখন কীভাবে জবাব দিতে হয় তা আরও একবার প্রমাণ করলেন এই দাপুটে অভিনেত্রী।

Neena Gupta: 'হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা!' এবার ঝেড়ে কাশলেন নীনা গুপ্তা
| Updated on: Sep 12, 2026 | 2:36 PM
Share

ব্যক্তিগত জীবন কিংবা রুপোলি পর্দা— জীবনের প্রতিটি অধ্যায়েই ছক ভাঙার সাহস দেখিয়েছেন অভিনেত্রী নীনা গুপ্তা। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কের সময় অবিবাহিত অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়া, সমাজের তোয়াক্কা না করে একাই কন্যাসন্তান মাসাবাকে বড় করে তোলা থেকে শুরু করে কাস্টিং কাউচের বিরুদ্ধে সোচ্চার হওয়া— নীনা বরাবরই নিজের শর্তে বাঁচেন। তবে বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। ৬৭ বছর বয়সে এসেও যখন শুনতে হয় ‘কবে বিয়ে করছেন?’ বা কটাক্ষ সহ্য করতে হয় স্ফীত উদর নিয়ে, তখন কীভাবে জবাব দিতে হয় তা আরও একবার প্রমাণ করলেন এই দাপুটে অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনাকে প্রশ্ন করা হয়েছিল— চারপাশের মানুষ যখন এখনও জিজ্ঞেস করে ‘কবে বিয়ে করবেন?’, তখন কীভাবে সামলান সেই পরিস্থিতি? প্রশ্ন শুনেই সোজা ব্যাটে জবাব দেন নীনা। তিনি বলেন, “আমি স্পষ্ট বলি, আমি তো ভাই তোমার বাবার টাকায় চলি না! তোমার উপর কোনওভাবে নির্ভরশীলও নই। তাহলে তোমার সমস্যাটা ঠিক কোথায়? তুমি বিয়ে করেছ নাকি করোনি?— এভাবেই গোটা বিষয়টা আমি হাতেনাতে সামলে নিই।”

শুধু বিয়ের প্রশ্নই নয়, মাসখানেক আগে নেটিজেনদের এক অদ্ভুত চর্চার মুখে পড়তে হয়েছিল প্রবীণ অভিনেত্রীকে। দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার রিসেপশনে হায়দরাবাদে হাজির হয়েছিলেন নীনা গুপ্তা ও তাঁর স্বামী বিবেক মেহেরা। সেখানে মেয়ে মাসাবা গুপ্তার ডিজাইন করা সাদা শাড়িতে নজর কাড়লেও, নেটপাড়ার একাংশের নজর আটকে যায় তাঁর কোমরের সামান্য ফোলা অংশের দিকে। আর তাতেই রটে যায়, ষাটোর্ধ্ব বয়সে নাকি আবার সন্তানসম্ভবা নীনা!

এই বিষয়েও নিজস্ব রসিকতা ও চাঁচাছোলা স্টাইলে মুখ খুলেছেন অভিনেত্রী। নীনার সাফ কথা, “ওইদিন শাড়িটি পরার পর কুঁচি বা ভাঁজের কারণে কোমরের কাছে সামান্য ফোলা দেখাচ্ছিল। ব্যস, অমনি লোকজন বলতে শুরু করল ৬০ বছর বয়সে আমি নাকি গর্ভবতী! আমিও আমার পিআর (PR) টিমকে বলে দিই, সবাইকেই যেন বলে কাদেওয়া হয় যে আমি সত্যি গর্ভবতী! এমনকী, যারা বডি-শেমিংয়ের শিকার হন, তাঁদেরও আমি পরামর্শ দিই কেউ মোটা বললে সোজা বলে দিতে— হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা!”

বয়সকে স্রেফ একটা সংখ্যা প্রমাণ করে ট্রোলারদের যেভাবে মোক্ষম জবাব ফিরিয়ে দিয়েছেন নীনা গুপ্তা, তাতে ফের একবার তাঁর স্পষ্টবাদিতা ও রসবোধের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগী মহল।

Follow Us