AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive: ‘বনলতা’ নন্দিনীকে নয়, জানেন বিগ বসের ঘরের কাকে সাপোর্ট করছেন সোমরাজ?

Kone Dekha Alo: প্রজেক্ট শেষের আগেই রিয়্যালিটি শোয়ে পাড়ি দিয়েছেন নন্দিনী। সহ-অভিনেত্রীর এই সিদ্ধান্তকে সম্মান জানালেও বিগ বসে তাঁকে সাপোর্ট করছেন না সোমরাজ। অভিনেতার ফেভারিট লিস্টে রয়েছেন অন্য দুই তারকা। কেন এই সিদ্ধান্ত? টিভি ৯ বাংলাকে কী জানালেন সোমরাজ?

Exclusive: 'বনলতা' নন্দিনীকে নয়, জানেন বিগ বসের ঘরের কাকে সাপোর্ট করছেন সোমরাজ?
কী বলেছেন অভিনেতা?
| Updated on: Sep 14, 2026 | 8:47 AM
Share

বিগ বসের (Bigg Boss) অন্দরমহল মানেই বিতর্ক, গসিপ আর নিত্যনতুন চমক। আর সেই ঘরে যদি চেনা পরিচিত টেলিপর্দার তারকারা থাকেন, তবে তো দর্শকের উন্মাদনা আরও দ্বিগুণ হয়ে যায়। ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন সোমরাজ এবং নন্দিনী। ছোটপর্দার এই জনপ্রিয় মুখ ‘বনলতা’ অর্থাৎ নন্দিনী এখন বিগ বসের ঘরের অন্যতম চর্চিত প্রতিযোগী। প্রাক্তন সহ-অভিনেত্রীর বিগ বসে যাওয়া নিয়ে টিভি ৯ বাংলার কাছে একান্ত সাক্ষাৎকার মুখ খুললেন পর্দার ‘অনুভব’ অর্থাৎ অভিনেতা সোমরাজ মাইতি। তবে চমকপ্রদ বিষয় হল, নিজের সহ-অভিনেত্রীকে সমর্থন না করে তিনি নাম নেন ভরত কল এবং সৃজলার! কিন্তু কেন?

পেশাগত সিদ্ধান্তকে সম্মান

সোমরাজ স্পষ্টবক্তা। সহকর্মী নন্দিনীর পেশাগত সিদ্ধান্তকে সম্মান জানাতে ভোলেননি তিনি। কথোপকথনে সোমরাজ জানান, ওই প্রজেক্ট সম্পূর্ণ হওয়ার বেশ কিছুটা আগেই সেটি ছেড়ে বিগ বসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন নন্দিনী। সরাসরি তাঁর কথায়, “আমাদের প্রোজেক্ট কমপ্লিট হওয়ার এক মাস আগেই ও ছেড়ে দিয়েছে। ও রিয়্যালিটি শো করতে চেয়েছিল। এটি সম্পূর্ণ ওর নিজের প্রফেশনাল সিদ্ধান্ত। আশা করি ও খুব ভালো করবে।” কেরিয়ারের স্বার্থে এই ধরনের বড় মঞ্চে পা রাখা যে আদতে একটি ইতিবাচক পদক্ষেপ, তা তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন।

নন্দিনী নয়, পছন্দ ভরত ও সৃজলাকে

বিগ বস এমন একটি গেম যেখানে প্রতি মুহূর্তে সমীকরণ বদলায়। নন্দিনীর খেলা কি সোমরাজের নজর কেড়েছে? এমন প্রশ্নের উত্তরে বেশ খোলামেলা জবাব দিয়েছেন অভিনেতা। তাঁর অকপট স্বীকারোক্তি, “শো-টা দেখছি ঠিকই, কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমি মূলত ভরত কল আর সৃজলাকে সাপোর্ট করছি।”

এর নেপথ্যের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ভরত এবং সৃজলার খেলার ধরন ও কৌশল তাঁর বেশ পছন্দ হয়েছে। তাঁর মতে, “ওরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেটা আমার বেশ লাগছে। ওদের কথার মধ্যে বেশ স্ট্রং পয়েন্ট থাকে। সত্যি বলতে, নন্দিনীর গেমপ্লে এখনও সেভাবে আমার চোখে পড়েনি।”

বিগ বসে যাওয়ার প্রস্তাব এলে কী করবেন?

নন্দিনীর খেলার ধরনে কোনও বদল আনা উচিত কি না, এই প্রসঙ্গে তিনি জানান, যারা বিগ বসের মতো কঠিন শোয়ে গিয়েছে, তারা আগে থেকেই নিজেদের মাইন্ডসেট তৈরি করে নেয়। প্রতিযোগীরা খুব ভালো করেই জানে তাদের ঠিক কী করতে হবে। তাঁর কথায়, “সত্যি বলতে এটা খুব টাফ একটা ফরম্যাট। আমার সাজেশন এখানে একেবারেই ম্যাটার করবে না।”

তবে সোমরাজ নিজে কি কখনও বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে যাওয়ার কথা ভাববেন? সোজাসাপটা উত্তরে অভিনেতা জানিয়ে দেন যে, তিনি নিজে এই গেমের জন্য একেবারেই উপযুক্ত নন। হাসতে হাসতে তিনি বলেন, “এই ধরনের ফরম্যাটের জন্য আমি ঠিক নই। আমি মোটেও ভালো প্লেয়ার নই। বাকিদের সঙ্গে পাল্লা দিয়ে আমি ওভাবে গেম খেলতে পারব না।” তাই বিগ বসের ঘরে যাওয়ার কোনও পরিকল্পনাই আপাতত তাঁর নেই।

Follow Us