AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৯৮ তম অস্কারে ইরান-ইজরায়েল যুদ্ধের ছায়া! ড্রোন হামলার আশঙ্কায় কড়া পাহাড়া লস অ্যাঞ্জেলেসে

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ইরান ও ইজরায়েলের মধ্যে চলা উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে লস অ্যাঞ্জেলেস এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় ড্রোনের মাধ্যমে হামলার ছক থাকতে পারে। যদিও প্রকাশ্যে কোনও সুনির্দিষ্ট ছকের কথা খোলসা করেনি প্রশাসন, তবে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, তারা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।

৯৮ তম অস্কারে ইরান-ইজরায়েল যুদ্ধের ছায়া! ড্রোন হামলার আশঙ্কায় কড়া পাহাড়া লস অ্যাঞ্জেলেসে
| Updated on: Mar 13, 2026 | 3:02 PM
Share

বিশ্ব চলচ্চিত্রের সবথেকে বড় মঞ্চ অ্য়াকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। আগামী ১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ডলবি থিয়েটারে বসতে চলেছে এবারের জাঁকজমকপূর্ণ আসর। সঞ্চালনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। কিন্তু এই উৎসবের প্রস্তুতির মাঝেই কড়া নিরাপত্তা সতর্কতা। মার্কিন পশ্চিম উপকূলে ড্রোন হামলার আশঙ্কার কথা জানিয়ে ক্যালিফোর্নিয়া প্রশাসনকে সতর্ক করেছে এফবিআই।

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ইরান ও ইজরায়েলের মধ্যে চলা উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে লস অ্যাঞ্জেলেস এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় ড্রোনের মাধ্যমে হামলার ছক থাকতে পারে। যদিও প্রকাশ্যে কোনও সুনির্দিষ্ট ছকের কথা খোলসা করেনি প্রশাসন, তবে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, তারা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। ক্যালিফোর্নিয়ার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এখন যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

নিরাপত্তা নিয়ে জল্পনা বাড়লেও আয়োজকরা আশ্বস্ত করেছেন যে, অস্কারের জন্য আগে থেকেই কঠোর সতর্কতা নেওয়া হয়েছে। এই সপ্তাহের শুরুতে এক সাংবাদিক বৈঠকে অস্কারের এক্সিকিউটিভ প্রডিউসার রাজ কাপুর জানান, অতিথিদের সুরক্ষাই তাঁদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “অনুষ্ঠানটি ঘড়ির কাঁটা মেনে চলবে। তবে আমরা চাই যারা অনুষ্ঠানে আসছেন কিংবা যারা বাইরে দাঁড়িয়ে প্রিয় তারকাদের উৎসাহ দিচ্ছেন— তাঁরা প্রত্যেকেই যেন নিজেদের নিরাপদ বোধ করেন। নিরাপত্তা নিশ্চিত করা আমাদের টিমের বড় দায়িত্ব এবং আমরা এটি নিয়ে বিন্দুমাত্র শিথিলতা দেখাচ্ছি না।”

ইরান ও ইজরায়েলের সংঘাতের আঁচ যে সুদূর হলিউডের অনুষ্ঠানেও গিয়ে পড়বে, তা হয়তো অনেকের ভাবনার বাইরে ছিল। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে বিনোদন জগতের এই মহোৎসবকে ঘিরে এখন টানটান উত্তেজনা। পুলিশ ও সেনার একাধিক বিশেষ দল অনুষ্ঠানস্থল ঘিরে রেখেছে।

নিরাপত্তা বনাম সেলিব্রেশন— এই দুইয়ের মাঝেই ১৫ তারিখ লস অ্যাঞ্জেলেস কি পারবে নির্বিঘ্নে ৯৮তম অস্কারের ট্রফি তুলে দিতে সেরাদের হাতে? সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

Follow Us