AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাঁচ দিনের মাথাতেই চটজলদি বিয়ের সিদ্ধান্ত! কেন এত তাড়াহুড়ো আরবাজের?

Arbaaz Khan: দ্বিতীয় বার বিয়ে করেছেন আরবাজ খান। পাত্রী সুরহা খান বলিউডের একজন মেকআপ আর্টিস্ট। জর্জিয়া আন্দ্রেয়ানির সঙ্গে বিচ্ছেদের কিছু সময় পরেই সুরাহকে বিয়ে! কাউকে কিচ্ছু জানতে না দিয়ে-- এক্কেবারে চুপিচুপি! কেন? এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

পাঁচ দিনের মাথাতেই চটজলদি বিয়ের সিদ্ধান্ত! কেন এত তাড়াহুড়ো আরবাজের?
কেন এত তাড়াহুড়ো আরবাজের?
| Updated on: Dec 31, 2023 | 8:38 PM
Share

দ্বিতীয় বার বিয়ে করেছেন আরবাজ খান। পাত্রী সুরহা খান বলিউডের একজন মেকআপ আর্টিস্ট। জর্জিয়া আন্দ্রেয়ানির সঙ্গে বিচ্ছেদের কিছু সময় পরেই সুরাহকে বিয়ে! কাউকে কিচ্ছু জানতে না দিয়ে– এক্কেবারে চুপিচুপি! কেন? এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। সম্প্রতি এক ভিডিয়ো শেয়ার করেছেন সুরহা। তিনি জানিয়েছেন, এই মাসেরই ১৯ তারিখ তাঁকে প্রপোজ করেন আরবাজ খান। হাতে আংটিও পরিয়ে দেন। আর বাগদানের মাত্র পাঁচ দিন পরেই সটান ছাদনাতলায়। পরিবারের উপস্থিতিতে হয়ে যায় তাঁদের বিয়ে। আরবাজের প্রপোজ করার এক ভিডিয়োও শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে অর্পিতা খান ও পরিবারের অন্যান্যদের উপস্থিতিতে সুরহাকে হাঁটুগেড়ে আংটি পরাচ্ছেন আরবাজ। সুরহাও তাঁকে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন। পাশেই দাঁড়িয়ে আরবাজের প্রথম পক্ষের ছেলে আরহান খান— যা দেখে সমালোচকদের একাংশের টিপ্পনি, সুরহা কি অন্তঃসত্ত্বা? সেই কারণেই কি এত চটজলদি বিয়ে?

আপাতত দু’জনে গিয়েছেন হনিমুনে। একান্তে সময় কাটাচ্ছেন তাঁরা। ওদিকে আরবাজের সঙ্গে বিয়ের পর জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুরহা খানের। খান পরিবারের স্ত্রী এখন… তাঁর বিয়েতে হাজির ছিলেন খোদ সলমন খানও। তবে মিডিয়ার লাইমলাইট থেকে নিজেকে আপাতত দূরেই সরিয়ে রেখেছেন সুরহা। আগামী দিনে পাপারাৎজিকে তিনিও কি আপন করে নেবেন? এখন সেটাই দেখার।

View this post on Instagram

A post shared by sshura Khan (@sshurakhan)

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের