AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi: ‘আর কখনও সৌদি যাব না…’ কান ধরে বলছেন বাংলাদেশিরা, ঠিক কী কী হয় ওই দেশে?

Bangladeshis Reaction on Soudi Arabia: সত্যিই কি চুরি করলে হাত কেটে নেওয়া হয় সৌদি আরবে? সে দেশ থেকে ফেরত আসা এক বাংলাদেশি বলেন যে তিনি অনেকদিন ছিলেন সৌদিতে, কিন্তু কোনও সৌদির নাগরিকের হাত কাটা, গলা কাটার আইন দেখিনি। কিন্তু প্রবাসীদের সঙ্গে এটা করা হয়।

Bangladeshi: 'আর কখনও সৌদি যাব না...' কান ধরে বলছেন বাংলাদেশিরা, ঠিক কী কী হয় ওই দেশে?
আর সৌদি আরবে ফিরতে চান না বাংলাদেশিরা। Image Credit: X
| Updated on: Oct 24, 2026 | 4:18 PM
Share

ঢাকা: পেটের টানে সৌদি আরবে যান বিভিন্ন দেশের বাসিন্দারা। হাজার হাজার বাংলাদেশিও যান। সম্প্রতি সৌদি আরবের মক্কায় অশালীন কাজ করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুই বাংলাদেশিকে। ওই ঘটনার পর থেকেই আতঙ্ক তৈরি হয়েছে বাংলাদেশিদের মধ্যে। যারা ফিরে এসেছেন সৌদি থেকে, তারা বলছেন, আর কখনও সৌদি আরবে যাবেন না।

সৌদি আরব নিয়ে কী প্রতিক্রিয়া বাংলাদেশিদের?

বাংলাদেশের বিমানবন্দরে দাঁড়িয়েই এক বাংলাদেশি নাগরিক, যিনি কাজ করতে সৌদি আরবে গিয়েছিলেন, তিনি  বলেছেন, “পবিত্র দেশ, কিন্তু মানুষ ভালো নয়। বাঙালি মেয়েদের উপরে অনেক নির্যাতন করে। বাঙালিকে কোনও দামই দেয় না। আরবি ভাষায় বিভিন্ন গালিগালাজ করে।”

সত্যিই কি চুরি করলে হাত কেটে নেওয়া হয় সৌদি আরবে? সে দেশ থেকে ফেরত আসা এক বাংলাদেশি বলেন যে তিনি অনেকদিন ছিলেন সৌদিতে, কিন্তু কোনও সৌদির নাগরিকের হাত কাটা, গলা কাটার আইন দেখিনি। কিন্তু প্রবাসীদের সঙ্গে এটা করা হয়।

আরেক যুবক বলেন, “শরিয়া আইন আসলে ওরা মানে না। ওরা কোরান মতেই চলে। শরিয়া মানলে সিনেমা হল, মহিলাদের ফুটবল খেলা, নাইট ক্লাব চালু করেছে কীভাবে?”

সৌদিতে মাসের পর মাস কাজ করলেও, অনেক সময়ই বেতন দেওয়া হত না বলেই জানিয়েছেন তাঁরা। কোনওমতে পালিয়ে আসার কথাও জানান। কান ধরে তাই এখন বলছেন, “না বাবা, আর কখনও সৌদিতে যাব না।”

সৌদি আরবকে শ্রদ্ধা করলেও, সে দেশের বাসিন্দারা বাংলাদেশিদের মানুষ বলে মনে করে না বলেই দাবি তাঁদের। সৌদির সব মানুষ খারাপ না হলেও, অধিকাংশই এই ধারণা পোষণ করে বলে জানান তিনি।

আরেক বাংলাদেশি জানান যে তিনি ৯ বছর সৌদিতে ছিলেন। অনেক কষ্ট করে বাংলাদেশ ফিরেছেন। আগের প্রজন্ম ভালো হলেও, এখনকার প্রজন্ম ভালো নয়।

Follow Us