AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রিয়মণির ব্যক্তি জীবনে বিপর্যয়, বিয়ে অবৈধ, দাবি স্বামীর প্রথমা স্ত্রীর!

Priyamani: সূত্রের খবর, ২০১৩ থেকে মুস্তাফা এবং আয়েশা আলাদা থাকতে শুরু করেন। ২০১৭-এ বিয়ে করেন মুস্তাফা এবং প্রিয়মণি।

প্রিয়মণির ব্যক্তি জীবনে বিপর্যয়, বিয়ে অবৈধ, দাবি স্বামীর প্রথমা স্ত্রীর!
বিয়ের দিন মুস্তাফার সঙ্গে প্রিয়মণি।
| Edited By: | Updated on: Jul 22, 2021 | 8:54 AM
Share

ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দৌলতে দক্ষিণী অভিনেত্রী প্রিয়মণি এখন দর্শকের কাছে পরিচিত মুখ। এ হেন অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে বিপর্যয়। মুস্তাফা রাজ প্রিয়মণির স্বামী। কিন্তু মুস্তাফার সঙ্গে প্রিয়মণির বিয়ে নাকি বৈধ নয়। এই গুরুতর অভিযোগ করেছেন মুস্তাফার প্রথমা স্ত্রী আয়েশা। তাঁর দাবি, এখনও পর্যন্ত মুস্তাফার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়নি। ফলে তাঁরা আইনত এখন বিবাহিত।

সূত্রের খবর, ২০১৩ থেকে মুস্তাফা এবং আয়েশা আলাদা থাকতে শুরু করেন। ২০১৭-এ বিয়ে করেন মুস্তাফা এবং প্রিয়মণি। মুস্তাফা এবং আয়েশার দুটি সন্তান রয়েছে। আয়েশার এই অভিযোগ প্রকাশ্যে আসার পর মুস্তাফা সাংবাদিকদের জানান, তিনি দুই সন্তানের সব খরচ চালান। আয়েশা তাঁর কাছ থেকে আরও টাকা আদায়ের লক্ষ্য নিয়েই নাকি এই সব অভিযোগ করছেন। এ তাঁর উপর মানসিক চাপ সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়।

সংবাদমাধ্যমে মুস্তাফা বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা মিথ্যে। সন্তানদের দেখভালের জন্য আয়েশাকে নিয়মিত টাকা দিই। ওর আমার থেকে আরও টাকার দরকার। চাপ দিয়ে সেটা করার জন্যই এ সব বলছে।”

এ দিকে আয়েশা সাংবাদিকদের বলেন, “মুস্তাফা এখনও আমার সঙ্গে বিবাহিত সম্পর্কে রয়েছে। সে জন্যই প্রিয়মণির সঙ্গে ওর বিয়ে বৈধ নয়। ও যখন প্রিয়মণিকে বিয়ে করেছে, তখন আমরা কোনও ডিভোর্স ফাইল করিনি। আদালতে ও নিজেকে ব্যাচেলার বলে দাবি করেছিল।” এত বছর পরে এই অভিযোগ করলেন কেন? এ প্রশ্নের উত্তরে আয়েশা বলেন, “দুই সন্তানের মা হিসেবে আমি আর কী করতাম? যে কেউ সৌহার্দ্যপূর্ণ ভাবে সমাধান করতে চাইবে। আমিও তাই চেয়েছিলাম। কিন্তু যখন সেটা হল না, কিছউ পদক্ষেপ তো নিতেই হবে।”

প্রিয়মণি সম্পর্কে বিদ্যা বালনের তুতো বোন। কিছুদিন আগে স্বামী মুস্তাফাকে প্রকাশ্যেই ‘লাকি চার্ম’ বলে ব্যখ্যা করেছিলেন। তিনি জানান, বিয়ের পরই অনেক বেশি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেক ভাল ভাল অফার পেয়েছেন। সে কারণেই মুস্তাফাকে তাঁর জীবনে ‘লাকি’ বলে ব্যখ্যা করেছিলেন। একই সঙ্গে পার্টনার হিসেবে মুস্তাফা তাঁকে যে সাপোর্ট করেন, তারও প্রশংসা করেছিলেন অভিনেত্রী। তবে মুস্তাফার প্রাক্তন স্ত্রীর এই অভিযোগের পর এখনও পর্যন্ত প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করেননি তিনি।

আরও পড়ুন, Sonam Kapoor: সোনম কাপুর প্রেগন্যান্ট? উত্তর দিলেন নায়িক স্বয়ং

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী