মৌবনির জমজমাট আইবুড়ো ভাত, আবেগে চোখের জলে ভাসলেন বাবা পি সি সরকার
চন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী মৌবনী সরকার। শনিবার বাপের বাড়িতেই হয়ে গেল আইবুড়ো ভাত। মা-বাবা, দুই বোনকে পাশে নিয়ে আবেগে ভাসলেন মৌবনী। মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াতে গিয়ে আবেগে চোখের জলে ভাসলেন পি সি সরকারও। কেঁদে ফেললেন মৌবনীও।

সংবাদপত্রে তিন মেয়ের জন্য পাত্রের খোঁজ করে বিয়ের বিজ্ঞাপন দিয়েছিলেন পি সি সরকার। সে ঘটনার কয়েক মাস কাটতেই জানা গিয়েছিল জাদু সম্রাটের মেজ মেয়ে মৌবনী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। জানা গিয়েছে, আগামী ৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়ছেন মৌবনী। চন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী মৌবনী সরকার। শনিবার বাপের বাড়িতেই হয়ে গেল আইবুড়ো ভাত। মা-বাবা, দুই বোনকে পাশে নিয়ে আবেগে ভাসলেন মৌবনী। মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াতে গিয়ে আবেগে চোখের জলে ভাসলেন পি সি সরকারও। কেঁদে ফেললেন মৌবনীও।
এদিন বেগুনি রঙ ও সোনালি পারের শাড়িতেই সেজে উঠেছিলেন মৌবনী। ছিমছাম সাজেই ধরা দিলেন পি সি সরকার কন্যা। নানা বাহারি পদেই সেজে উঠেছিল মৌবনীর আইবুড়ো। সুক্তো থেকে ডাল, সবজি, ধোকার ডালনা, মাছ, চাটনি, পাপড়, মিষ্টি সবই দেখা গেল থালায়। মাছের মুড়ো খেতে গিয়ে একেবারে নাজেহাল হয়েছিলেন মৌবনী।
এর আগে বিয়ের প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মৌবনী বলেছিলেন, ‘মা-বাবাকে সব সময় দেখেছিলামচন্দননগরের বাসিন্দা সৌম্য রায়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী মৌবনী সরকার। শনিবার বাপের বাড়িতেই হয়ে গেল আইবুড়ো ভাত। মা-বাবা, দুই বোনকে পাশে নিয়ে আবেগে ভাসলেন মৌবনী। মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াতে গিয়ে আবেগে চোখের জলে ভাসলেন পি সি সরকারও। কেঁদে ফেললেন মৌবনীও। ওঁরা প্রেমে পড়ে তারপর বিয়ে করেছেন। ফলে আমি মনে করেছিলাম যে আমার ক্ষেত্রে হয়তো সেরকমই কিছু একটা হবে। কিন্তু আমার ক্ষেত্রে যে ছবিটা একেবারে পাল্টে যাবে তা আমার কল্পনার বাইরে ছিল। অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি মানুষের মনে একটা অদ্ভুত ভয় কাজ করে। তাই নিজেকে কোনও একটা ধারণায় আবদ্ধ না রেখে সব কিছুর প্রতি আগ্রহটা থাকা উচিত।’
