AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাপুর বংশের কুলাঙ্গার! রণবীর কাপুরের বিরুদ্ধে বিস্ফোরক বলিউড অভিনেতা

ওর মতো বিন্দাস অভিনেতা বলিউডে খুব কম রয়েছে। আমি ওকে খুব কাছ থেকে দেখেছি, ওর স্টার হওয়ার আগে। কোনও চাপই রণবীরকে ক্লান্ত করতে পারে না। ক্য়ামেরা চালু হলে, একরকম মানুষ। ক্যামেরা অফ হলে আরেকরকম। ওর মতো অসভ্য, অভদ্র নায়ক খুব কমই রয়েছে। কাপুর বংশের কোনও ঐতিহ্য়ই বহন করে না। আর সেই কারণেই রণবীর এত বড় মাপের অভিনেতা।

কাপুর বংশের কুলাঙ্গার! রণবীর কাপুরের বিরুদ্ধে বিস্ফোরক বলিউড অভিনেতা
Ranbir Kapoor
| Updated on: Dec 09, 2025 | 1:58 PM
Share

একেবারেই অসভ্য, একদম উলঙ্গ, কাপুর বংশের কোনও সভ্যতা, ভদ্রতা ওর মধ্যে নেই! রণবীর কাপুরের বিরুদ্ধে এমনই বিস্ফোরক সব অভিযোগ আনলেন বলিউডের জনপ্রিয় গীতিকার, লেখক ও অভিনেতা পীযূষ মিশ্র। স্পষ্টই জানালেন, কাপুর বংশের রক্ত রণবীরের গায়ে থাকলেও, রণবীর একেবারেই কাপুর ফ্য়ামিলির মতো নয়।

সম্প্রতি ললন টপকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের এই প্রজন্মের অভিনেতাদের নিয়ে বলতে গিয়ে পীযূষ বলেন, এই প্রজন্মের যদি সবচেয়ে ট্য়ালেন্টেড অভিনেতা কেউ হন, তাহলে সে রণবীর কাপুর। ওর মতো বিন্দাস অভিনেতা বলিউডে খুব কম রয়েছে। আমি ওকে খুব কাছ থেকে দেখেছি, ওর স্টার হওয়ার আগে। কোনও চাপই রণবীরকে ক্লান্ত করতে পারে না। ক্য়ামেরা চালু হলে, একরকম মানুষ। ক্যামেরা অফ হলে আরেকরকম। ওর মতো অসভ্য, অভদ্র নায়ক খুব কমই রয়েছে। কাপুর বংশের কোনও ঐতিহ্য়ই বহন করে না। আর সেই কারণেই রণবীর এত বড় মাপের অভিনেতা। একেবারে নিজের মতো এগিয়ে চলেছে।

পীযূষ মিশ্র আরও বলেন, রণবীরের সবচেয়ে ভাল জিনিসই হল, অভিনয় করার সময় কাপুর বংশের কোনওরকম ওজন কাঁধে নিয়ে চলে না। শুটিংয়ের সময় রণবীর আর পাঁচটা অভিনেতার মতোই। ওর মধ্যে আলাদা করে কোনওরকম আচরণ কাজ করে না। ক্যামেরা অন হলে ও শুধুই রণবীর, কাপুর পদবিকে অনেক দূরে সরিয়ে আসে।

এই মুহূর্তে রণবীর কাপুর সঞ্জয়লীলা বনশালির লাভ অ্যান্ড ওয়ার ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন ভিকি কৌশল, আলিয়া ভাট। পীযূষ মিশ্রকেও দেখা যাবে এই ছবিতে অভিনয় করতে।

Follow Us
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা
বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের
বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের
জমি দখল, তোলাবাজি মামলায় ৬ জায়গায় অভিযানে ইডি
জমি দখল, তোলাবাজি মামলায় ৬ জায়গায় অভিযানে ইডি