AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump : ‘ইরানের তেল লাগবে না’, দুই-তিন সপ্তাহের মধ্যে তেহরানে তীব্র আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের

Iran-US Conflict : আমেরিকাবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, "অপারেশন ‘এপিক ফিউরি’-র শুরু থেকেই আমরা বলেছি, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এখন আমরা খুব শীঘ্রই সেই লক্ষ্য পূরণ করতে চলেছি।" একইসঙ্গে ইরানে হামলার চারটি প্রধান লক্ষ্যকে তুলে ধরেন। এই লক্ষ্যগুলি হল ইরানের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ক্ষমতা ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ভেঙে দেওয়া, ইরানের নৌবাহিনী ও নিরাপত্তা কাঠামো দুর্বল করা ও ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দেওয়া।

Donald Trump : 'ইরানের তেল লাগবে না', দুই-তিন সপ্তাহের মধ্যে তেহরানে তীব্র আক্রমণের হুঁশিয়ারি ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্পImage Credit: PTI
| Updated on: Apr 02, 2026 | 2:16 PM
Share

ওয়াশিংটন : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরিবর্তে দিন দিন জটিল হচ্ছে। কখনও আমেরিকা যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে, কখনও ইরান সেই প্রস্তাবে রাজি না হয়ে নতুন করে শর্ত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকের দিকেই এগোচ্ছে। এসবের মধ্যেই ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলার একমাস পর জাতির উদ্দেশে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই যুদ্ধে আমেরিকা তার লক্ষ্যপূরণের অনেক কাছে পৌঁছে গিয়েছে। খুব দ্রুতই যুদ্ধ শেষ হবে। তারপরই ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আঘাত করা হবে।

আমেরিকাবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, “অপারেশন ‘এপিক ফিউরি’-র শুরু থেকেই আমরা বলেছি, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এখন আমরা খুব শীঘ্রই সেই লক্ষ্য পূরণ করতে চলেছি।” একইসঙ্গে ইরানে হামলার চারটি প্রধান লক্ষ্যকে তুলে ধরেন। এই লক্ষ্যগুলি হল ইরানের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ক্ষমতা ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ভেঙে দেওয়া, ইরানের নৌবাহিনী ও নিরাপত্তা কাঠামো দুর্বল করা ও ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দেওয়া।

এরপরই ইরানের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা ইরানের উপর তীব্র আঘাত আনতে চলেছি। আমরা ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।”

ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সামরিক শক্তি ভেঙে পড়েছে। বেশিদিন ইরান যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারবে না। ট্রাম্পের দাবি, ইরানের নৌবাহিনী প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। বিমান বাহিনীর হালও এক। বেশিরভাগ শীর্ষ নেতার মৃত্যু হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। অতীতে মার্কিন যুদ্ধ কতদিন চলেছে, সেই নিয়েও স্মৃতিচারণ করেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, “প্রথম বিশ্বযুদ্ধ চলেছে প্রায় ১ বছর ৭ মাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে প্রায় ৩ বছর ৮ মাস। ভিয়েতনাম যুদ্ধ চলেছে ১৯ বছর। ইরাক যুদ্ধ চলেছে ৮ বছর।” এই যুদ্ধগুলির সঙ্গে ইরানের যুদ্ধের তুলনা করে তিনি বলেন, “ইরান অভিযান মাত্র ৩২ দিন চলেছে এবং ইতিমধ্যেই বড় সাফল্য এসেছে।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, “ইরানের তেল আমাদের দরকার নেই। তাদের যা কিছু আছে, তার কোনও কিছুরই আমাদের প্রয়োজন নেই। বন্ধু দেশগুলোর সঙ্গে আমেরিকা রয়েছে। মিত্র দেশগুলোর কোনও ক্ষতি আমেরিকা চায় না।” মধ্যপ্রাচ্যের দেশগুলি যেমন ইজ়রায়েল, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরই বিশ্ববাজারে বড় প্রভাব লক্ষ্য করা গিয়েছে। শেয়ার বাজার ধসে গিয়েছে। সেনসেক্স-নিফটির পতন হয়েছে। তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে।

Follow Us
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা
বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের
বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের
জমি দখল, তোলাবাজি মামলায় ৬ জায়গায় অভিযানে ইডি
জমি দখল, তোলাবাজি মামলায় ৬ জায়গায় অভিযানে ইডি