AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনুপমের সঙ্গে কবে থেকে প্রেম? TV9 বাংলায় অকপট প্রশ্মিতা

Anupam Roy Marriage: কিছু দিন আগেই বিয়ে করেছেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী তিনি। সে সময় তাঁদের সম্পর্ককে ঘিরে কম আলোচনা হয়নি। অনেকেই ভেবেছিলেন শোকে পাথর হয়ে পড়েছেন অনুপম।

অনুপমের সঙ্গে কবে থেকে প্রেম? TV9 বাংলায় অকপট প্রশ্মিতা
TV9 বাংলায় অকপট প্রশ্মিতা
| Updated on: Feb 26, 2024 | 3:37 PM
Share

সপ্তাহের প্রথম দিনে ফের সরগরম টলিউড। খবর: বিয়ে করছেন অনুপম রায়। পাত্রী প্রশ্মিতা পাল। তিনিও একই পেশার। আগামী ২ মার্চ, এক ফাল্গুনি সন্ধেয় চার হাত হবে এক। সম্পর্ক নিয়ে এ যাবৎ কাউকেই কিছু বলেননি ওঁরা। যদিও টলিপাড়ায় গুঞ্জন ছিলই। গত বছর এক প্রতিবেদনে TV9 বাংলা জানিয়েছিল সম্পর্কে আছেন তাঁরা। সেই সময় এ নিয়ে চুপ থাকলেও অবশেষে অকপট প্রশ্মিতা। সোমবার, ২৬ ফেব্রুয়ারি TV9 বাংলা ফোন করতেই বললেন, “খবরটা সত্যি! বিয়ে করছি। তবে একেবারেই ঘরোয়া ভাবে। পরিবারের লোকজন আর কিছু বন্ধু থাকবেন। ব্যস, এই টুকুই।” এখানেই না-থেমে থেকে তিনি যোগ করেন, “আসলে একই পেশা হওয়ার কারণে বহুদিন ধরেই আমি চিনি অনুপমকে। সম্পর্ক কবে থেকে তা যদি জানতে চান, তবে বলা ভাল, এই এক বছর। তবে এটা নিয়ে আলোচনা হোক চাইনি।” না, প্রেম প্রস্তাব কেউই কাউকে দেননি। বরং, না বলতেই যেন হয়ে গিয়েছে সবটা। এবার শুধু আর কয়েক দিনের অপেক্ষা, এর পরেই এক হবে চার হাত।

কিছু দিন আগেই বিয়ে করেছেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী তিনি। সে সময় তাঁদের সম্পর্ককে ঘিরে কম আলোচনা হয়নি। অনেকেই ভেবেছিলেন শোকে পাথর হয়ে পড়েছেন অনুপম। যদিও প্রথম থেকেই দ্বিতীয় স্ত্রীর বিয়ে নিয়ে সম্মানজনক নীরবতা পালন করছিলেন গায়ক। এমনকি এই সম্পর্ক নিয়েও মুখ খোলেননি। তবে আর লুকোছাপা নয়। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।

Follow Us