AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ম্যাক্সওয়েলের সঙ্গে বিয়ে হয়নি বলে…’, কোন প্রশ্নের মুখে পড়লেন প্রীতি জিন্টা?

প্রেম বা বিয়ের প্রসঙ্গ টেনে এনে বলিউডের নায়িকাদের এরকম হেনস্থা করার ঘটনা এই প্রথম নয়। বলিউডের নায়কদের দিকে এমন মন্তব্য অনেক কম আসে সোশ্যাল মিডিয়াতে। সেই নিরিখে প্রীতির এমন প্রতিবাদে তাঁর অনুরাগীরা খুশি।

'ম্যাক্সওয়েলের সঙ্গে বিয়ে হয়নি বলে...', কোন প্রশ্নের মুখে পড়লেন প্রীতি জিন্টা?
| Edited By: | Updated on: May 14, 2025 | 1:05 PM
Share

সোশ্যাল মিডিয়াতে প্রীতি জিন্টার এক অনুরাগী নায়িকাকে একটা প্রশ্ন করে বসেছেন। তাঁর বক্তব্য, ”ম্যাম ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলে কি উনি আপনার টিমে ভালো করে খেলতেন না?” এমন প্রশ্ন প্রীতির মতো নায়িকা এড়িয়ে যাবেন সেটাই সকলে ভেবেছিলেন। কিন্তু প্রীতি যোগ্য জবাব দিয়েছেন এমন প্রশ্নের।

তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ”আপনি কি পুরুষ টিম মালিকদের একই প্রশ্ন করতেন? নাকি শুধু বৈষম্যের কারণে একজন মহিলাকেই এমন প্রশ্ন করা যায়? আমার কোনও ধারণা ছিল না একজন মহিলার পক্ষে কর্পোরেট দুনিয়ায় অস্তিত্ব রক্ষা করা কতটা কঠিন, ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার আগে। আমার মনে হয়, আপনি মজা করে প্রশ্নটা করেছেন। কিন্তু ভালো করে প্রশ্নটার দিকে তাকিয়ে দেখুন আর বোঝার চেষ্টা করুন, আপনি ঠিক কী বলতে চাইছেন। আপনি যদি বোঝেন যে ঠিক কী বলতে চাইছেন, তা হলে বুঝবেন, বিষয়টা মোটেই কাম্য নয়! আমার মনে হয় গত ১৮ বছর আমি যোগ্যতার সঙ্গে কাজ করেছি। তাই আমি যে সম্মানটা অর্জন করেছি, সেটা আমাকে দিন। জেন্ডার বায়াস বন্ধ করুন।”

প্রেম বা বিয়ের প্রসঙ্গ টেনে এনে বলিউডের নায়িকাদের এরকম হেনস্থা করার ঘটনা এই প্রথম নয়। বলিউডের নায়কদের দিকে এমন মন্তব্য অনেক কম আসে সোশ্যাল মিডিয়াতে। সেই নিরিখে প্রীতির এমন প্রতিবাদে তাঁর অনুরাগীরা খুশি।

সম্প্রতি ‘কাল হো না হো’ ছবিটা নিয়ে মনের কথা ভাগ করে নিয়েছেন নায়িকা। তিনি বলেছেন, তাঁর প্রথম প্রেমিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। তাই এই ছবিটার সঙ্গে তিনিও একাত্ম বোধ করেন।

Follow Us
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?