AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lashkar-e-Taiba Co-Founder Shot in Lahore: লাহোরে প্রকাশ্যে লস্কর সহ প্রতিষ্ঠাতার উপরে হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমির হামজা

LeT leader Amir Hamza attack Lahore Pakistan: সূত্রের খবর, আজ সকালে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী হামজার উপরে হামলা করে। এলোপাথাড়ি গুলি চলে। হামলায় গুরুতর জখম হয়েছে হামজা। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা অতি সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।  

Lashkar-e-Taiba Co-Founder Shot in Lahore: লাহোরে প্রকাশ্যে লস্কর সহ প্রতিষ্ঠাতার উপরে হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমির হামজা
আমির হামজা।Image Credit: X
| Updated on: Apr 16, 2026 | 12:59 PM
Share

ইসলামাবাদ: লস্কর-ই-তৈবার সহ প্রতিষ্ঠাতার উপরে হামলা। লস্কর জঙ্গি আমির হামজ়ার উপরে আজ সকালে হামলা হয়। লাহোরে একটি নিউজ চ্যানেলের বাইরে তাঁর উপরে হামলা হয়। বর্তমানে তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর, আজ সকালে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী হামজার উপরে হামলা করে। এলোপাথাড়ি গুলি চলে। হামলায় গুরুতর জখম হয়েছে হামজা। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা অতি সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, হাফিজ সইদের সঙ্গে আমির হামজা লস্কর-ই-তৈবা তৈরি করেছিল। আমির হামজা একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। ভারতেও একাধিক হামলায় তাঁর নাম জড়িয়েছিল।

আমির হামজা আফগান মুজাহিদ্দিনের প্রাক্তন সদস্য। লস্করের সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন। জঙ্গি কার্যকলাপের জন্য টাকা সংগ্রহ করা, জঙ্গি নিয়োগ করা এবং আটক জঙ্গিদের মুক্তির জন্য দর কষাকষির কাজ করতেন। লস্কর-ই-তৈবার পত্রিকার এডিটরের দায়িত্বেও ছিলেন হামজা। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট লস্কর-ই-তৈবাকে জঙ্গি সংগঠন ঘোষণা করার সময়ই আমির হামজাকে নিষিদ্ধ জঙ্গি বলে ঘোষণা করা হয়েছে।

২০১৮ সালে পাকিস্তান লস্করের জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়াতের উপরে অভিযান চালানোর পর থেকে হামজা নিজেকে লস্কর-ই-তৈবার থেকে দূরে করে নেয়। নিজের একটি গোষ্ঠী, জইশ-ই-মানকাফা তৈরি করে।জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল হামজা। তবে লস্কর-ই-তৈবার সঙ্গে তাঁর বেশ ভাল যোগাযোগ ছিল।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?