AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জ্যেষ্ঠপুত্র’-র পর প্রসেনজিত্‍-ঋত্বিক নতুন ছবিতে, সঙ্গে ইশা, সাহেব

'জ্যেষ্ঠপুত্র'-র পর আবার এক ছবিতে দেখা যাবে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তীকে। সঙ্গে থাকছেন অভিনেত্রী ইশা সাহা। ছবির নাম 'জাদুকর সত্য়চরণ'। ছবির চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী চৌধুরী। পাশাপাশি তিনি ছবিতে চন্দন নামে এক রহস্যময় চরিত্রে অভিনয় করছেন, যে চরিত্রকে ঘিরেই গল্পের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হবে। বাংলা সিনেমার একাধিক পরিচিত মুখকে দেখা যাবে এই ছবিতে। রয়েছেন ইশা সাহা, সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত এবং আরও অনেকে।

'জ্যেষ্ঠপুত্র'-র পর প্রসেনজিত্‍-ঋত্বিক নতুন ছবিতে, সঙ্গে ইশা, সাহেব
| Updated on: Sep 28, 2026 | 8:07 AM
Share

‘জ্যেষ্ঠপুত্র’-র পর আবার এক ছবিতে দেখা যাবে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তীকে। সঙ্গে থাকছেন অভিনেত্রী ইশা সাহা। ছবির নাম ‘জাদুকর সত্য়চরণ’। ছবির চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী চৌধুরী। পাশাপাশি তিনি ছবিতে চন্দন নামে এক রহস্যময় চরিত্রে অভিনয় করছেন, যে চরিত্রকে ঘিরেই গল্পের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হবে। বাংলা সিনেমার একাধিক পরিচিত মুখকে দেখা যাবে এই ছবিতে। রয়েছেন ইশা সাহা, সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত এবং আরও অনেকে।

ছবিটি প্রসঙ্গে পরিচালক সায়ন্তন ঘোষাল জানালেন, “‘জাদুকর সত্যচরণ’ এমন একটি গল্প, যেখানে বাস্তব এবং রহস্য—দুই জগতকেই পাশাপাশি তুলে ধরার চেষ্টা থাকবে। ছবিতে জাদু, অ্যাডভেঞ্চার এবং অতিপ্রাকৃতের উপাদান রয়েছে। তবে এর কেন্দ্রে রয়েছে চরিত্রগুলি এবং তাদের ঘিরে থাকা নানা প্রশ্ন, যা গল্পকে এগিয়ে নিয়ে যায়। এই মুহূর্তে আমরা ইচ্ছাকৃতভাবেই খুব কম তথ্য প্রকাশ করছি, কারণ রহস্যটাই এই ছবির মূলধন। সত্যচরণের মতো একটি চরিত্র তৈরি করার সুযোগ পাওয়া এবং একইসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই যাত্রায় কাজ করার সুযোগ পেয়ে আমি আপ্লুত।”

প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় বললেন, “‘জাদুকর সত্যচরণ’ প্রথম থেকেই আমাকে আকৃষ্ট করেছে, কারণ ছবিটি যে জগত তৈরি করেছে এবং তার কেন্দ্রে যে রহস্য রয়েছে, তা অত্যন্ত আকর্ষণীয়। সত্যচরণ এমন একটি চরিত্র যার একাধিক স্তর রয়েছে এবং গল্প যত এগোবে, দর্শকরা ধীরে ধীরে তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সায়ন্তন এবং এই দুর্দান্ত কাস্টের সঙ্গে কাজ করার সুযোগ বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।”

‘স্টারমার্ক সিনেমাস এন্টারটেইনমেন্ট’ রয়েছে ছবির প্রযোজনার দায়িত্বে। প্রযোজক পার্থসারথি মজুমদার বললেন, “একটি স্বতন্ত্র প্রেক্ষাপট, পিরিয়ড ব্যাকড্রপ এবং রহস্য ও অজানাকে কেন্দ্র করে তৈরি গল্পের মাধ্যমে ‘জাদুকর সত্যচরণ’ এমন একটি জগতে প্রবেশ করছে, যেখানে জাদু, রহস্য, অ্যাডভেঞ্চার এবং অতিপ্রাকৃত—সবকিছুর মেলবন্ধন রয়েছে। দর্শকদের জন্য এমন একটি বড় ক্যানভাসের ছবি উপস্থাপন করতে পেরে আমরা আনন্দিত।” ছবিটির শুটিং শুরু হবে অক্টোবর মাসে। শুটিং হবে বারাণসীতে। এই ছবির শুটিংয়ের জন্য অক্টোবরের গোড়ায় প্রসেনজিত্‍ থাকছেন শহরের বাইরে। একেবারে দুর্গাপুজোর মুখে শহরে ফিরবেন তিনি।

Follow Us