AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এই চ্যালেঞ্জটা আমি নেব’, এবার সুচিত্রা সেনের বায়োপিকে রাইমা?

Suchitra Biopic: সুচিত্রা সেন আচমকাই অবসর ঘোষণা করে বসেন। তিনি স্বপ্নের নায়িকা। সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। যাঁর ব্যক্তি জীবন নিয়েও কম কৌতুহল ছিল না ভক্তদের। যদিও আজও সেই কৌতুহলে বিন্দুমাত্র ভাটা পড়েনি। অনেকেই তাই মুখিয়ে রয়েছেন কবে পর্দায় সুচিত্রা সেনের চরিত্র পর্দায় আসবে।

'এই চ্যালেঞ্জটা আমি নেব', এবার সুচিত্রা সেনের বায়োপিকে রাইমা?
| Edited By: | Updated on: Oct 17, 2024 | 4:33 PM
Share

সুচিত্রা সেন, বাংলা চলচ্চিত্র জগতের তিনি মহানায়িকা। তাঁর সময়কাল এক স্বর্ণযুগ। পর্দায় সুচিত্রা সেনের উপস্থিতি মানেই দর্শক আসনে ঝড় ওঠা। টিকিট হাউসফুল। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। দেখতে দেখতে ক্যামেরার সামনে কেটে যায় অনেকটা বছর। যদিও তখনও আরও অনেকটা পাওয়া বাকি ছিল। সুচিত্রা সেন আচমকাই অবসর ঘোষণা করে বসেন। তিনি স্বপ্নের নায়িকা। সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। যাঁর ব্যক্তি জীবন নিয়েও কম কৌতুহল ছিল না ভক্তদের। যদিও আজও সেই কৌতুহলে বিন্দুমাত্র ভাটা পড়েনি। অনেকেই তাই মুখিয়ে রয়েছেন কবে পর্দায় সুচিত্রা সেনের চরিত্র পর্দায় আসবে।

এই নিয়ে অতীতে সিনেপাড়ায় আলোচনা হয়েছে একাধিকবার। যেখানে সচিত্রা সেনের ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়েও তৈরি দর্শকদের পছন্দের দীর্ঘ তালিকা। তবে সবার আগে যে নাম এই তালিকায় উঠে আসে তিনি হলেন রাইমা সেন, সুচিত্রা সেনের নাতনি। তাঁর মুখের আদলের সঙ্গে সুচিত্রা সেনের বিস্তর মিল। তা যদিও অস্বীকার করেন না তিনি।

তবে কেন এখনও এই চরিত্রে দেখা গেল না তাঁকে? কারণ এখনও তেমন কোনও স্ক্রিপ্ট হাতে পাননি তিনি। তবে এবার কি সত্যি হতে চলেছে সেই স্বপ্ন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী। বললেন, ‘আমার দিদিমা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করা আমার কাছে গর্বের। যদি একটা ভাল চিত্রনাট্য পাওয়া যায়, আমি অবশ্যই চাইব তাঁর চরিত্রকে পর্দায় তুলে ধরতে। এটা আমার কাছে এক চ্যালেঞ্জিং রোল হবে। আর সেই চ্যালেঞ্জটা আমি ভালবাসার সঙ্গে গ্রহণ করব।’

Follow Us