AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কী খেল দেখিয়েছ তুমি গুরু!’ সত্যজিৎকে ফোন করে কেন একথা বলেন রাজ কাপুর?

রাজ কাপুর ও সত্য়জিৎ রায়ের মধ্য়ে এক অদ্ভুত বন্ধুত্ব ছিল। দেখা-সাক্ষাৎ খুব কম হলেও, ফোনে যোগাযোগ রাখতেন ভারতীয় চলচ্চিত্রের এই দুই মহানতারকা।

'কী খেল দেখিয়েছ তুমি গুরু!' সত্যজিৎকে ফোন করে কেন একথা বলেন রাজ কাপুর?
| Updated on: Apr 11, 2025 | 2:01 PM
Share

রাজ কাপুর ও সত্য়জিৎ রায়ের মধ্য়ে এক অদ্ভুত বন্ধুত্ব ছিল। দেখা-সাক্ষাৎ খুব কম হলেও, ফোনে যোগাযোগ রাখতেন ভারতীয় চলচ্চিত্রের এই দুই মহান তারকা। জানা যায়, দুজনেই, দুজনের সিনেমা দেখতেন, আর তা নিয়ে বিস্তর আলোচনা করতেন। রাজ কাপুর যে ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবি হিন্দিতে করতে চেয়েছিলেন সে গল্প মোটামুটি সবাই জানেন। তবে এবার গল্প সত্যজিতের ‘পথের পাঁচালী’ নিয়ে।

১৯৫৫ সালে মুক্তি পায় সত্য়জিৎ রায়ের কালজয়ী ছবি পথের পাঁচালী। গোটা দুনিয়াকে তাক লাগিয়ে ছিল সত্যজিতের এই নির্মাণ। দুর্গা-অপু তো বাঙালি আবেগের দুই চরিত্র। সেই সময় এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, একটি ছবির শুটিং ফ্লোরে গোটা টিমকে নিয়েই পথের পাঁচালী ছবিটা দেখেছিলেন রাজ কাপুর। সত্যজিতের এই ছবি দেখে একেবারে থ হয়ে গিয়েছিলেন তিনি। গোটা টিমকে নাকি তিনি বলেছিলেন, সত্যজিৎ হলেন জিনিয়াস। সিনেমার গুরু।

সেই প্রতিবেদন অনুযায়ীই, সত্যজিৎকে নাকি ফোন করে রাজ কাপুর বলেছিলেন, কী খেল দেখিয়েছো গুরু! দুরন্ত তোমার এই ছবি। এই ঘটনার কথা সত্যজিৎপুত্র সন্দীপ রায়ও নানা সাক্ষাৎকারে বলেছিলেন, এমনকী, তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাজ কাপুর নাকি পথের পাঁচালীর প্রশংসা করেছিলেন কিশোর কুমারের কাছে। পথের পাঁচালী দেখে নাকি সত্য়জিতের প্রশংসা গোটা ইন্ডাস্ট্রির কাছে করেছিলেন বলিউডের শো-ম্যান রাজ।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...