‘পঞ্চাশোর্ধ্ব বয়সে বাবা হতে চাইলে, আমাদের মতো ভাবতে পারেন’, বলছেন রাজা
টলিপাড়ায় সুখবর হলো, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার। বাবা হচ্ছেন পরিচালক রাজা চন্দ। এর আগে রাজা একবার বাবা হয়েছেন। একটা সময়ে সমাজের একাংশ মনে করতো, বাবা হওয়ার নির্দিষ্ট বয়স আছে। যেমন মনে করা হতো, মেয়েদের বিয়ে করার নির্দিষ্ট বয়স রয়েছে। সেই বয়সের মধ্যে বিয়ে না করলে সমস্যায় পড়তে পারেন মহিলারা, এমন মনে করতেন সমাজের একাংশ।

‘বাবা হওয়ার নির্দিষ্ট বয়স আছে’, এমন ভাবনার ক্ষেত্রে মিথ ব্রেকিংয়ের উদাহরণ রাখলেন রাজা। তাই নিয়ে কী বলছেন? পরিচালক বললেন, ”বাবা হওয়ার জন্য আসলে বয়সের নির্দিষ্ট একটা গণ্ডি থাকা দরকার, বিষয়টা ভীষণই বিজ্ঞানসম্মত, এ নিয়ে সন্দেহ নেই। এক্ষেত্রে বিয়ে এবং স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্যের বিষয়টি অগ্রাধিকার পেয়ে এসেছে চিরকাল। তবে আজকের পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা একটু আলাদা।”
রাজা যোগ করলেন, ”আমাদের দু’ জনের, পিয়ান আর আমার বয়সের পার্থক্য যেমন আছে, তেমনই সন্তান আনার জন্য একটা মানসিক পর্যায়ে দু’ জনেই পৌঁছাতে চেয়েছিলাম। আর যখন আমরা দু’ জনেই একই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি এবং প্রাকৃতিক নিয়মেই আমরা বাবা-মা হতে পারছি, তাই সেই সিদ্ধান্ত অগ্রাধিকার পেয়েছে আমাদের কাছে। এতে পরিবার এবং বন্ধুরা খুশি। বাকি কেউ-কেউ হয়তো উহু, উহু করবেন। তাতে আর কীই বা করার আছে বলো। আমার মতে বিষয়টা নিয়ে তাঁরাও ভাবতে পারেন, যাঁরা পঞ্চাশোর্ধ্ব বয়সে বাবা হতে চান। আপনি আর আপনার সঙ্গী দু’ জনকেই প্রকৃতি ও বিজ্ঞান দু’ হাতে আশীর্বাদ করবে।”