AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জেল থেকে সরাসরি বিয়ের আসরে! রাজপালের কাণ্ড মুহূর্তে ভাইরাল

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, কঠিন সময়ের পর পরিবারের সঙ্গে এমন মুহূর্ত কাটানো স্বাভাবিক। আবার কেউ প্রশ্ন তুলেছেন, আইনি প্রক্রিয়া চলাকালীন এমন উদযাপন কি ঠিক? তবে বেশিরভাগ অনুরাগীই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। একাধিক মন্তব্যে দেখা গেছে—“যা-ই হোক, পরিবার আগে”, “রাজপাল সবসময় পজিটিভ।”

জেল থেকে সরাসরি বিয়ের আসরে! রাজপালের কাণ্ড মুহূর্তে ভাইরাল
| Updated on: Feb 19, 2026 | 7:00 PM
Share

তিহার জেল থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়ার পর রাজপাল যাদব সোজা পৌঁছে গিয়েছিলেন নিজের ভাইঝির বিয়ের অনুষ্ঠানে। আর সেখানে গিয়ে যা করলেন, তা মুহূর্তে ভাইরাল। কয়েক দিন আগেই একটি চেক বাউন্স মামলায় আইনি জটিলতার কারণে তাঁকে দিল্লির তিহার জেলে থাকতে হয়েছিল। প্রায় ১২ দিন কারাবাসের পর আদালত তাকে সাময়িক জামিন দেয়। পরিবার সূত্রে জানা যায়, আগে থেকেই নির্ধারিত ছিল ভাইঝির গায়ে-হলুদ ও বিয়ের অনুষ্ঠান। তাই মুক্তি পেয়েই তিনি বাড়ির পথে রওনা দেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে সাদা ধুতি-কুর্তা পরে, আত্মীয়দের মাঝে দাঁড়িয়ে নাচছেন রাজপাল। কোথাও তার মুখে ক্লান্তির ছাপ নেই। বরং হাসি, উচ্ছ্বাস আর একেবারে ঘরোয়া আনন্দ দেখা গিয়েছে তাঁর চোখে মুখে। গানের তালে তালে কখনও তিনি হাততালি দিচ্ছেন, কখনও কোমর দোলাচ্ছেন, কখনও আবার আত্মীয়দের টেনে নাচের বৃত্তে আনছেন।

New Lead Fream (73)

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, কঠিন সময়ের পর পরিবারের সঙ্গে এমন মুহূর্ত কাটানো স্বাভাবিক। আবার কেউ প্রশ্ন তুলেছেন, আইনি প্রক্রিয়া চলাকালীন এমন উদযাপন কি ঠিক? তবে বেশিরভাগ অনুরাগীই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। একাধিক মন্তব্যে দেখা গিয়েছে “যা-ই হোক, পরিবার আগে”, “রাজপাল সবসময় পজিটিভ।”

আইনি মামলার বিষয়টি অবশ্য এখানেই শেষ নয়। আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর তাঁকে হাজিরা দিতে হবে। আগামী শুনানির তারিখও নির্ধারিত। অর্থাৎ এই মুক্তি সাময়িক। তবু এই অল্প সময়টুকু তিনি পরিবারকে দিয়েছেন—এটাই স্পষ্ট। বলিউডে রাজপাল যাদবের পরিচয় মূলত হাস্যরসের অভিনেতা হিসেবে। ‘হেরা ফেরি’, ‘ভুলভুলাইয়া’, ‘চুপ চুপ কে’-র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের কাছে এখনও স্মরণীয়। পর্দায় যেমন যিনি মানুষকে হাসান, বাস্তবেও যেন সেই স্বভাবই ধরে রেখেছেন।

তাঁর পরিবারের এক সদস্য জানিয়েছেন, “কঠিন সময় গিয়েছে, কিন্তু আমরা একসঙ্গে আছি।” এই একসঙ্গে থাকাটাই যেন রাজপালের নাচের আসল অর্থ। এখন ভক্তরা সকলেই রাজপালের আইনি ঝামেলা থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায়।