AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup : দুরন্ত শাই হোপ, কলকাতায় হারল ইতালি!

ইডেনে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিল ইতালি। প্রথম ৫ ওভারের মধ্যেই ব্রেন্ডন কিং ও হেটমায়ারের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রায় একার কাঁধেই দলকে টেনে তোলেন শেই হোপ। ৪৬ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন হোপ।

T20 World Cup :  দুরন্ত শাই হোপ, কলকাতায় হারল ইতালি!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 19, 2026 | 5:49 PM
Share

কলকাতা : বিশ্বকাপে প্রথম সুযোগ পেলে কি হবে, খারাপ সময় যেন কিছুতেই কাটছে না ইতালির। মাত্র এক ম্যাচে ১০ উইকেটে জিতেই রেকর্ড গড়েছিল আজ্জুরিরা। গ্ৰুপের শেষ ম্যাচে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কাপ অভিযান শেষ করল ইতালি। আগেই সুপার এইটে উঠে গিয়েছিলেন রাদারফোর্ডরা। নিয়মরক্ষার ম্যাচেও পুরোনো ভঙ্গিমাতেই দেখা গেল তাঁদের।

ইডেনে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিল ইতালি। প্রথম ৫ ওভারের মধ্যেই ব্রেন্ডন কিং ও হেটমায়ারের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রায় একার কাঁধেই দলকে টেনে তোলেন শেই হোপ। ৪৬ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন হোপ। রোস্টন চেজ ও শারফেন রাদারফোর্ড করেছেন ২৪। ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৬৫। দুটি করে উইকেট পেয়েছেন বেন মানেনটি ও শ্রীলঙ্কান বংশোদ্ভূত কৃষণ কালুগামাগে। জবাবে ব্যাট করতে নেমে ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইতালি। জেজে স্মাটস (২৪) ও বেন মানেনটি (২৬) চেষ্টা করলেও লক্ষ্যপূরণে ব্যর্থ হন তাঁরা। ৩০ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন শামার জোসেফ। ৩ উইকেট পেয়েছেন ম্যাথু ফোর্ড। এই জয়ের ফলে ভারতের মতোই গ্ৰুপ পর্বে সবকটি ম্যাচ জিতেই সুপার এইটে উঠল ওয়েস্ট ইন্ডিজ।

চলতি বিশ্বকাপে ইডেন যেন হোম গ্রাউন্ড হয়ে গিয়েছে আজ্জুরিদের। ক্রিকেটের নন্দনকাননে ৩টি ম্যাচ খেলেছে ইতালি। হেরেছে ৩টিতেই। এর আগেও অঘটন ঘটালেও আজ কম রানে ওয়েস্ট ইন্ডিজকে আটকে রেখে দ্বিতীয় অঘটনের অপেক্ষায় ছিলেন আজ্জুরি সমর্থকরা। বুঁফো, পির্লো, মালদিনির ইতালি প্রথমবার ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটিয়েই চমক দেখিয়ে মন জয় করেছে ক্রিকেটপ্রেমীদের। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত জয়ের মুখ না দেখলেও ইতালির লড়াই মনে রাখবেন তাঁরা।