AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2026 Live: ভবানীপুর নিয়ে ফের স্ট্র্যাটেজি বৈঠকে তৃণমূল, কালিয়াচক কাণ্ডে রাত ১২টা পর্যন্ত অপারেশনে NIA

| Updated on: Apr 04, 2026 | 10:41 AM
Share

West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: সদ্য ভবানীপুরের একটি ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ খানকে। বৈঠকে থাকতে পারেন তিনিও। ভোটের স্ট্র্যাটেজি ছাড়াও আরও থাকতে পারে মনোনয়ন ঘিরে বিশেষ পরিকল্পনা। আগামী আট তারিখ এ মনোনয়ন জমা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা নিয়েও আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছে।

West Bengal Election 2026 Live: ভবানীপুর নিয়ে ফের স্ট্র্যাটেজি বৈঠকে তৃণমূল, কালিয়াচক কাণ্ডে রাত ১২টা পর্যন্ত অপারেশনে NIA
জোরকদমে তদন্ত চালাচ্ছে এনআইএ Image Credit: TV 9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 04 Apr 2026 11:00 AM (IST)

    প্রয়াত সিপিএম নেতা মৃণাল চক্রবর্তী

    প্রয়াত উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্টের প্রাক্তন আহবায়ক ও সিপিআই(এম)পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য মৃণাল চক্রবর্তী। উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএমের প্রাক্তন সম্পাদক। রাত ১২ টা ১৫ মিনিটে মৃত্যু হয় তাঁর।

  • 04 Apr 2026 10:30 AM (IST)

    বাড়ছে বুথের সংখ্যা

    এবারের নির্বাচনে বাড়ছে বুথের সংখ্যা। ৮০,৭১৯টি থেকে বাড়িয়ে ভোটারদের সুবিধার্থে আরও ৪,৬৬০টি অতিরিক্ত (অক্সিলিয়ারি) ভোটকেন্দ্র তৈরি করছে কমিশন। যেসব কেন্দ্রে ভোটারের সংখ্যা ১,২০০ ছাড়িয়ে গেছে, সেখানে অতিরিক্ত বুথ থাকছে। ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন ৩২১টি ভোটকেন্দ্র স্থানান্তরের বিষয়টিতেও অনুমোদন দিয়েছে। বর্তমানে অতিরিক্ত কেন্দ্রসহ পশ্চিমবঙ্গে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫,৩৭৯টি।

  • 04 Apr 2026 10:05 AM (IST)

    কালিয়াচক কাণ্ডে রাত ১২টা পর্যন্ত অপারেশনে NIA

    • আগেই কাঁধে এসেছে দায়িত্ব। তারপরই পুরোদমে শুরু হয়ে গিয়েছে তদন্ত। কালিয়াচক কাণ্ডে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য রিপোর্ট তৈরির কাজ শুরু করে দিল NIA। তদন্তে নেমে প্রথমদিনেই রাত ১২টা পর্যন্ত চলে এনআইএ-র অপারেশন।
    • মোথাবাড়ি থানায় পুলিশের বাজেয়াপ্ত করা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। প্রচুর ফুটেজ এক জায়গায় করে তা খতিয়ে দেখা হয়। কথা বলেন বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গেও।
  • 04 Apr 2026 09:51 AM (IST)

    ভবানীপুর নিয়ে ফের স্ট্র্যাটেজি বৈঠকে তৃণমূল

    সদ্য ভবানীপুরের একটি ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ খানকে। থাকতে পারেন তিনিও। ভোটের স্ট্র্যাটেজি ছাড়াও আরও থাকতে পারে মনোনয়ন ঘিরে বিশেষ পরিকল্পনা। আগামী আট তারিখ এ মনোনয়ন জমা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই দিন তার সঙ্গে থাকবেন ভবানীপুরের আট কাউন্সিলর। আলোচনা হতে পারে তা নিয়েও। 

Live Assembly Election 2026 News Updates in Bengali: ভোটের আবহে ফুটছে বাংলা। সকালেই বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এদিনই আবার ফের ভবানীপুর কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকে তৃণমূল নেতৃত্ব।  ভবানীপুরে সুব্রত বক্সীর পার্টি অফিসে হবে বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন ভবানীপুরের আট কাউন্সিলর। উপস্থিত থাকবেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদাররা।

Published On - Apr 04,2026 9:51 AM

Follow Us
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার