AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘প্রতারণা করলেও বিয়ে ভাঙা ঠিক নয়!’ রাম কাপুরের মন্তব্যে শোরগোল

নিজের যুক্তি খাড়া করে রাম কপূর বলেন, "যদি আপনি সত্যিই আপনার সঙ্গীকে ভালোবাসেন, তবে কোনও পরিস্থিতিই বিয়ে ভাঙার কারণ হতে পারে না। ২০-২৫ বছরের দীর্ঘ দাম্পত্যে ভালো ও খারাপ— দুই সময়ই আসে। খারাপ সময়ে যদি কেউ ভুলবশত কোনও ভুল পদক্ষেপ করে ফেলে, আর আপনি যদি তাঁকে বা আপনাদের সন্তানদের ছাড়া বাঁচতে না পারেন, তবে সময় সব ঠিক করে দেয়।

‘প্রতারণা করলেও বিয়ে ভাঙা ঠিক নয়!’ রাম কাপুরের মন্তব্যে শোরগোল
| Updated on: Jun 30, 2026 | 4:22 PM
Share

বিবাহিত জীবনে ‘প্রতারণা’ বা পরকীয়া কি কোনও সম্পর্কের ইতি টানার চূড়ান্ত কারণ হতে পারে? এই স্পর্শকাতর বিষয়েই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন টেলিভিশন ও বলিউডের জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। রিয়্যালিটি শো ‘লক আপ’-এর মঞ্চে পা রাখতেই বিতর্কের কেন্দ্রে এই অভিনেতা। তাঁর দাবি— ভুলবশত কেউ প্রতারণা বা ভুল পদক্ষেপ করে ফেললেও, তার জন্য কোনওভাবেই বিয়ে ভেঙে দেওয়া উচিত নয়। রামের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।

অনুষ্ঠানে রাম কাপুরের এই মন্তব্য শুনে তাঁর সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা পাল্টা প্রশ্ন ছোঁড়েন— যদি রাম নিজে জানতে পারেন যে তাঁর জীবনসঙ্গী তাঁকে ঠকিয়েছেন, তবে কি তিনিও অন্য সম্পর্কে জড়াবেন? এই ধারণায় অবশ্য তীব্র আপত্তি জানান অভিনেতা। রামের মতে, বিবাহিত জীবন মোটেও সহজ বিষয় নয়, তাই হুট করে বিয়ে থেকে বেরিয়ে যাওয়াও সম্ভব নয়।

নিজের যুক্তি খাড়া করে রাম কপূর বলেন, “যদি আপনি সত্যিই আপনার সঙ্গীকে ভালোবাসেন, তবে কোনও পরিস্থিতিই বিয়ে ভাঙার কারণ হতে পারে না। ২০-২৫ বছরের দীর্ঘ দাম্পত্যে ভালো ও খারাপ— দুই সময়ই আসে। খারাপ সময়ে যদি কেউ ভুলবশত কোনও ভুল পদক্ষেপ করে ফেলে, আর আপনি যদি তাঁকে বা আপনাদের সন্তানদের ছাড়া বাঁচতে না পারেন, তবে সময় সব ঠিক করে দেয়। একটা ভুল কখনও সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।” রামের এই ‘ক্ষমাশীল’ তত্ত্বের সঙ্গে অবশ্য একেবারেই সহমত হতে পারেননি অনুষ্ঠানের অপর প্রতিযোগী আকাঙ্ক্ষা চমোলা।

প্রতারণা প্রসঙ্গে সেলিব্রিটিদের এমন মন্তব্য অবশ্য এই প্রথম নয়। মাসকয়েক আগে অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্নাও নিজেদের একটি অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেছিলেন। তাঁদের মতে, সম্পর্কে থাকা অবস্থায় কেবল শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়াই প্রতারণা নয়, বরং মানসিকভাবে অন্য কারুর প্রতি আকৃষ্ট হওয়াটাই আসল প্রতারণা।

সেই সময় কাজল ও টুইঙ্কলের এই ভাবনার সম্পূর্ণ বিরোধিতা করেছিলেন খোদ রাম কাপুরের স্ত্রী তথা অভিনেত্রী গৌতমী কাপুর। গৌতমী স্পষ্ট জানিয়েছিলেন, “যে কোনও ধরণের প্রতারণাই আমার কাছে অন্যায়। যে কোনও ফাঁকিই আসলে প্রতারণা।” তবে সম্প্রতি রিয়্যালিটি শো-তে স্বামীর এই বিতর্কিত মন্তব্যের পর গৌতমী এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি।

রাম কাপুরের এই বক্তব্য সোশাল মিডিয়ায় আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ। অভিনেতার এই মন্তব্যকে ‘পুরুষতান্ত্রিক’ ও ‘অসহ্য’ বলে দেগে দিয়েছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন, “একেবারে পুরুষতান্ত্রিক মানসিকতা।” অন্য এক ইউজার ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “অসহ্য চিন্তাভাবনা! এসব যুক্তি শুনতেও ভালো লাগে না।” সব মিলিয়ে, ‘লক আপ’-এর অন্দরে রাম কাপুরের এই মন্তব্য আপাতত বিনোদন দুনিয়ার সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো