AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ramayana Box Office Collection: বক্স অফিসে আয়ের সুনামি রণবীর-যশের ‘রামায়ণ’-এর! নবম দিনে আয়ের হিসেব চমকে দেবে

Ramayana box office collection: আট দিনেই বলিউডের তাবড় তাবড় রেকর্ড ধুলিসাৎ করেছে নীতেশ তিওয়ারির রামায়ণ। আজ নবম দিনের সকালে আয়ের যে লেটেস্ট হিসেব সামনে এল, তা দেখে আপনারও চোখ কপালে উঠবে। কী বলছে রেকর্ড?

Ramayana Box Office Collection: বক্স অফিসে আয়ের সুনামি রণবীর-যশের 'রামায়ণ'-এর! নবম দিনে আয়ের হিসেব চমকে দেবে
কী বলছে রিপোর্ট?
| Updated on: Nov 13, 2026 | 8:49 AM
Share

রণবীর কাপুর (Ranbir Kapoor) ও যশের ‘রামায়ণ’ বক্স অফিসে রীতিমতো ম্যাজিক দেখাচ্ছে। প্রথম সপ্তাহেই শাহরুখ খান ( Shah Rukh Khan )-এর ‘পাঠান’ থেকে শুরু করে খোদ রণবীরের ‘অ্যানিম্যাল’-এর মতো ছবির সারা জীবনের ব্যবসাকে ভেঙে চুরমার করে দিয়েছে নীতেশ তিওয়ারির এই ছবি।

গতকালের চোখ ধাঁধানো বক্স অফিস কালেকশন

অষ্টম দিনে, অর্থাৎ গতকাল পর্যন্ত ছবিটির আয় ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার এই ছবি ঘরে তুলেছে ৫৩.৫৫ কোটি টাকা। আর সেই সঙ্গে গতকাল পর্যন্ত ভারতে ‘রামায়ণ’-এর মোট নেট আয়ের অঙ্ক দাঁড়িয়েছিল ৫৬৪.৬৫ কোটি টাকা। এত বিশাল বাজেটের ছবি প্রথম দিন একটু ধীর গতিতে শুরু করলেও, এখন বক্স অফিসে কার্যত সুনামি এনেছে। মুক্তির মাত্র আট দিনেই এত বড় মাইলফলক ছোঁয়া সত্যিই অভাবনীয়।

আজ সকালে কত আয় করল ছবি?

গতকালের এই বিপুল সাফল্যের পর আজ, নবম দিনেও দর্শকদের উন্মাদনায় কোনও ভাটা পড়েনি। সাকনিল্ক-এর (Sacnilk) লেটেস্ট বক্স অফিস রিপোর্ট বলছে, শুক্রবার সকাল পর্যন্ত ভারতে ছবিটির নেট কালেকশন ৫৬৫.৫১ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। আর গ্রস কালেকশনের হিসেব ধরলে তা ইতিমধ্যেই ৬৭৬.১২ কোটি টাকা পার করে গিয়েছে।

নবম দিনের সকালের হিসেব অনুযায়ী, সারা দেশে ১,৮৫৪টি শো চলছে ‘রামায়ণ’-এর। আর শুধু সকালের এই শো থেকেই আজ ছবির ঝুলিতে এসেছে আরও ৯১ লক্ষ টাকা। এর মধ্যে শুধু হিন্দি ভার্সন থেকেই আয় হয়েছে প্রায় ৮৫ লক্ষ টাকা। হিন্দি ছাড়াও দক্ষিণী ভাষাতেও ছবিটি ভালো ব্যবসা করছে। আজ সকালে কন্নড় থেকে ৩ লক্ষ, তেলুগু থেকে ২ লক্ষ এবং তামিল ভার্সন থেকে ১ লক্ষ টাকা আয় হয়েছে।

মাথায় রাখতে হবে, এই ৯১ লক্ষ টাকার হিসেবটি কেবল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবং রাতের শো শুরু হলে আয়ের অঙ্কটা যে আরও কয়েক গুণ বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কাজের দিন হওয়া সত্ত্বেও চেনা মহাকাব্যের এই আধুনিক রূপ যেভাবে দর্শকদের টানছে, তাতে এই উইকেন্ডে বক্স অফিসে আরও বড় চমক আসতে চলেছে।

Follow Us