AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাতারাতি বড় বদল! ‘রামায়ণ’-এ পল্লবীর জায়গায় নতুন সীতা এই নায়িকা?

Ramayana: বলিউডে ফের আসতে চলেছে 'রামায়ণ'। নীতিশ তিওয়ারির পরিচালনায় মহাকাব্যের নাট্যরূপে ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে কেন্দ্রীয় চরিত্রও।

রাতারাতি বড় বদল! 'রামায়ণ'-এ পল্লবীর জায়গায় নতুন সীতা এই নায়িকা?
'রামায়ণ'-এ পল্লবীর জায়গায় নতুন সীতা এই নায়িকা?
| Updated on: Feb 07, 2024 | 6:23 PM
Share

বলিউডে ফের আসতে চলেছে ‘রামায়ণ’। নীতিশ তিওয়ারির পরিচালনায় মহাকাব্যের নাট্যরূপে ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে কেন্দ্রীয় চরিত্রও। এর আগে জানা গিয়েছিল, ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। আর সীতার চরিত্রে থাকবেন সাই পল্লবী। তবে বলিপাড়ায় নতুন খবর। শোনা যাচ্ছে সাঁই নাকি আর সীতা নন। তাঁর জায়গায় নাকি দেখা যেতে চলেছে এক স্টারকিড। তিনি আর কেউ নন জেন জি-এর অন্যতম পছন্দের নায়িকা জাহ্নবী কাপুর! বলিউডের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফে জানান হয়েছে এমনটাই। এর আগে নীতিশের পরিচালনায় ‘বাওয়াল’ ছবিতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। সেই কারণেই, সাইয়ের থেকে জাহ্নবীকেই বেশি পছন্দ পরিচালকের, সেই সব সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে এমনটাই।

যদিও জাহ্নবীর ঘনিষ্ঠ সূত্র বলছে, নায়িকার কাছে নাকি এই সংক্রান্ত এখনও কোনও খবরই পৌঁছয়নি। তাই যদি কিছু এমনটা হয়েও থাকে তা এখনও পর্যন্ত জাহ্নবীর জানা নেই। অন্যদিকে টিম ‘রামায়ণ’ও চুপ। সব মিলিয়ে পদে পদে বাড়ছে প্রশ্ন।

কিছু দিন আগেই জানা গিয়েছিল, মাস খানেকের মধ্যেই শুরু হবে ‘রামায়ণ’ ছবির শুটিং। দেশ-বিদেশ মিলিয়ে মোট ১২০ দিনের শুটের কথা আপাতত ভাবা হয়েছে। এর মধ্যে সিংহভাগ শুটিং হবে মুম্বইয়ে। ছবিতে রাবণের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেতা যশকে। শোনা যাচ্ছে, হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। আর কুম্ভকর্ণ হবেন নাকি ববি দেওল।

Follow Us