AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ramayana Trailer Review: ‘রামায়ণ’ ট্রেলারে উধাও সানি দেওল! রণবীরকে বলে বলে গোল দিলেন যশ?

Ramayana Trailer X Review: নীতেশ তিওয়ারির 'রামায়ণ' সিনেমার ট্রেলার মুক্তি পেতেই নেটপাড়ায় তুফান। রাম রূপে রণবীর কাপুর আর সীতা রূপে সাই পল্লবী নজর কাড়লেও, রাবণ অবতারে যশ মাত করলেন পুরো স্ক্রিন। পুরো তারকাবহিনীকে দেখা গেলেও সানি দেওল কেন উধাও? কী বলছেন ছবিপ্রেমীরা?

Ramayana Trailer Review: 'রামায়ণ' ট্রেলারে উধাও সানি দেওল! রণবীরকে বলে বলে গোল দিলেন যশ?
কী বলছেন নেটিজেনরা?
| Updated on: Jul 30, 2026 | 9:12 AM
Share

রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর ট্রেলার সামনে আসতেই সোশাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছে। বৃহস্পতিবার একদম শুভ ব্রহ্ম মুহূর্তে চার মিনিটের এই বিশাল ট্রেলারটি মুক্তি পেয়েছে। ট্রেলারটি প্রকাশ পাওয়ার পর থেকেই মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ (সাবেক টুইটার)-এ ট্রেন্ডিং তালিকায় এক নম্বরে উঠে এসেছে এই সিনেমা। নেটিজেনরা এটাকে এই সময়ের সবচেয়ে জমকালো পৌরাণিক চলচ্চিত্র বলে আখ্যা দিচ্ছেন। এমনকি ট্রেলার দেখে অনেকের তো মত, যশের রাবণ রূপের সামনে নাকি রণবীর কাপুরকে কিছুটা ফিকে লাগছে!

পরিচালক নীতিশ তিওয়ারির এই ছবি নিয়ে দর্শকদের কৌতুহল ছিল তুঙ্গে। সেই উত্তেজনা বজায় রেখেই ব্রহ্ম মুহূর্তে ট্রেলার প্রকাশ করা হয়। চার মিনিটের এই ট্রেলারে ছবির প্রায় পুরো তারকাবাহিনীকে দেখা গিয়েছে। রামের ভূমিকায় রণবীর কাপুরকে দেখা গিয়েছে অত্যন্ত শান্ত ও শক্তিশালী রূপে। আর দেবী সীতার চরিত্রে নজর কেড়েছেন সাই পল্লবী। কিন্তু রাজকীয় ভঙ্গিতে রাবণ হয়ে দক্ষিণী তারকা যশের এন্ট্রি হতেই পুরো আবহাওয়া বদলে যায়।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লারা দত্ত (কৈকেয়ী), অরুণ গোভিল (মহারাজ দশরথ), রবি দুবে (লক্ষ্মণ) এবং রাকুল প্রীত সিং (শূর্পণখা)। আগে কেবল রণবীরের একটি ছোট ঝলক মিললেও, এবার ট্রেলারে সব চরিত্রকে বেশ ভালো স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। তবে ট্রেলারে হনুমান রূপী সানি দেওলকে একটিবারের জন্যও দেখতে না পেয়ে কিছুটা হতাশ তাঁর ভক্তরা।

‘এক্স’ হ্যান্ডেলে দর্শকেরা ট্রেলারটি নিয়ে চুটিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। এক নেটিজেন লিখেছেন, “যশ যেভাবে পর্দায় এসে চোখ ধাঁধিয়ে দিয়েছেন, তা অভাবনীয়! তিনি স্ক্রিন প্রেজেন্সের সংজ্ঞাটাই বদলে দিয়েছেন। এক হিংস্র ও ভয়াল খলনায়ক হিসেবে পর্দায় তাঁকে দেখে হাততালি না দিয়ে থাকা যাচ্ছে না।”

অন্যদিকে, রণবীর কাপুরের ভক্তরাও পিছিয়ে নেই। এক ব্যবহারকারী লিখেছেন, “প্রতিটি দৃশ্যে রামের রূপে রণবীর কাপুরকে খাসা মানিয়েছে। এই চরিত্রে রণবীরকে বেছে নেওয়া একদম সঠিক সিদ্ধান্ত।” অভিনয়ের পাশাপাশি ছবির গ্র্যান্ড ভিজ্যুয়ালস, খাসা ভিএফএক্স (VFX) আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করছেন সবাই। বড় পর্দায় এই রামায়ণ আর কী কী নতুন চমক আনে, এখন সেটাই দেখার।

Follow Us