West Bengal News LIVE: ২৮৫০০০০০০, ১৫ কেজি সোনা! কেষ্ট ঘনিষ্ঠ মিনারের বাড়ি থেকে পরপর বেরচ্ছে টাকা ভর্তি ট্রাঙ্ক
West bengal News Live Updates: এছাড়াও আজ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন কর্মসূচি রয়েছে। প্রতিদিনের মতো আজও তিনি বিভিন্ন জায়গায় তিনি নিজের বক্তব্য পেশ করবেন। ফলত, আজ দেশ ও বাংলার রাজ্য রাজনীতির জল কোন দিকে গড়ায় নজর থাকবে সেই দিকেও...

LIVE NEWS & UPDATES
-
মিনার মণ্ডলের বাড়িতে টাকা উদ্ধার, কী বললেন দিলীপ?
মিনার মণ্ডলের বাড়িতে টাকা উদ্ধার নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “আরও আছে। আপনারা জানেন না। অনেকে লাস্ট বেঞ্চে বসে আছে। সেগুলোর ওজন আরও ভারী।”
-
২৮ কোটি ৫০ লক্ষ ও সঙ্গে ১৫ কেজি সোনা উদ্ধার মিনারের বাড়ি থেকে, বাজেয়াপ্ত আলমারি
- মঙ্গলবার রাত থেকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
- শুরু হয় টাকা গোনার কাজ
- বুধবার সারা দিন ধরে টাকা গোনার কাজ করেন পুলিশ আধিকারিকরা।
- টাকা গুনতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশ কর্মীদের।
- ধীরে ধীরে বাড়তে থাকে টাকা অঙ্ক
- বৃহস্পতির সকালে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে মিনার মণ্ডলের বাড়ি।
- রীতিমতো ২৬ ঘণ্টা ধরে চলল টাকা গোনার কাজ। পুলিশ সুপার আগেই বলেছিলেন টাকার পরিমাণ বাড়তে পারে। এরপর আজ সকালে দেখা গেল টাকা ভর্তি ট্রাঙ্ক পরপর বেরল।
- আলমারি বাজেয়াপ্ত করা হয়।
-
-
মিনারের টাকার পাহাড় ছুঁল ২৮৫০০০০০০
রাত বাড়ছে। টাকা গোনা শেষ হচ্ছে না। বীরভূমের মিনার মণ্ডলের বাড়িতে টাকার পাহাড়ের উচ্চতা ক্রমশ বাড়ছে। এ যেন আস্ত খনি! ক্রমেই বেরিয়ে চলেছে কাঁড়ি কাঁড়ি নগদ টাকা। বুধবার দুপুর পর্যন্ত সাড়ে ৫ কোটি টাকার হিসেব সামনে এসেছিল। রাত ১১টার মধ্যেই সেই অঙ্কটা ছুঁল সাড়ে ২৮ কোটি।
বিস্তারিত পড়ুন: Birbhum: ‘অপা’কে ছুঁতে আর কতক্ষণ! মিনারের টাকার পাহাড় ছুঁল ২৮৫০০০০০০
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কোটি-কোটি টাকা উদ্ধার দেখেছিল বাংলা। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির খাটের নিচ থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি টাকা। সেই ঘটনা এখন অতীত। এবার বীরভূমের পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল টাকা। সঙ্গে তাল-তাল সোনা। সেই টাকা উদ্ধারের খবরের দিকে নজর থাকবে।
লোকসভায় চলছে বাদল অধিবেশন। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে গতকালই বিল পাশ হয়েছে। অন্যদিকে, রাজ্যসভাতে বন্দে মাতরম বিল পাশ হয়ে গিয়েছে। সরকারের বিরুদ্ধে দিল্লি কাণ্ড নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিচ্ছে সরকারও। নজর থাকবে সেই দিকে।
এছাড়াও আজ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন কর্মসূচি রয়েছে। প্রতিদিনের মতো আজও তিনি বিভিন্ন জায়গায় তিনি নিজের বক্তব্য পেশ করবেন। ফলত, আজ দেশ ও বাংলার রাজ্য রাজনীতির জল কোন দিকে গড়ায় নজর থাকবে সেই দিকেও…
Published On - Jul 30,2026 8:01 AM
