AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: ৩১ জুলাই থেকে লাগেজ নিয়ে পরিবর্তন আনছে রেল, কত কেজি নেওয়া যাবে বিনামূল্যে?

Rail luggage booking: রেলের তরফকে বলা হয়েছে,যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় রেল মনে করেছে, এর জেরে যাত্রা আরও সহজ হবে। অতিরিক্ত লাগেজ বুক করার জন্য আর আগে থেকে স্টেশনে গিয়ে লাগেজ কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।

Indian Railways: ৩১ জুলাই থেকে লাগেজ নিয়ে পরিবর্তন আনছে রেল, কত কেজি নেওয়া যাবে বিনামূল্যে?
ভারতীয় রেলImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 30, 2026 | 7:37 AM
Share

কলকাতা: নতুন নিয়ম আনছে রেল। আগামী ৩১ জুলাই থেকে আরম্ভ হতে চলেছে এই নয়া পরিষেবা। এবার থেকে টিকিট কাটার সময়ই অনলাইনে বুকিং করা যাবে লাগেজ। IRCTC পোর্টালে ট্রেনের টিকিট কাটার সময়ই অতিরিক্ত লাগেজ অনলাইনে বুকিং করা যাবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রেল।

রেলের তরফকে বলা হয়েছে,যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় রেল মনে করেছে, এর জেরে যাত্রা আরও সহজ হবে। অতিরিক্ত লাগেজ বুক করার জন্য আর আগে থেকে স্টেশনে গিয়ে লাগেজ কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। কোথাও যাওয়ার আগে অতিরিক্ত লাগেজ বুকিং করে নিশ্চিন্তে ভ্রমণ করা যাবে। বর্তমানে অতিরিক্ত লাগেজের টিকিং বুকিং আগে থেকে না করা থাকলে টিকিট পরীক্ষক (TTE) জরিমানা করেন। ফলে, আগে থেকেই এই বুকিং করা থাকলে জরিমানাও এড়ানো সম্ভব হবে। রেল জানিয়েছে, বিভিন্ন শ্রেণির লাগেজ সীমা,বুকিং নিয়ম ও নিষিদ্ধ সামগ্রীর তথ্য এক জায়গাতেই পাওয়া যাবে।

কোন ক্লাসে কত লাগেজ নেওয়া যাবে?

এসি (AC) ফার্স্ট ক্লাসে বিনামূল্যে ৭০ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে যাওয়া যাবে। আর সর্বোচ্চ বুকিং করা যাবে১৫০ কেজি পর্যন্ত।

ফার্স্ট ক্লাস-এসি টু-টিয়ারে বিনামূল্যে ৫০ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে যাওয়া যাবে। সর্বোচ্চ বুকিং করা যাবে ১০০ কেজি পর্যন্ত।

স্লিপার ক্লাসে বিনামূল্যে ৪০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যাবে। সর্বোচ্চ বুকিং ৮০ কেজি।

সেকেন্ড ক্লাসে বিনামূল্যে ৩৫ কেজি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। আর সর্বোচ্চ ৭০ কেজি পর্যন্ত বুকিং করা যাবে।

এসি থ্রি-টিয়ার / এসি থ্রি ইকোনমি / এসি চেয়ার কারে বিনামূল্যে লাগেজ সীমা ৪০ কেজি।

Follow Us