Ranbir Kapoor Ramayan: ‘রাম’ হতে আমিষ ছেড়েছিলেন, শুটিংয়ে কী কী খেতেন রণবীর?
Ranbir Kapoor Ramayan Unkonwn Facts: দর্শকদের একাংশ রামের চরিত্রে তাঁর মান্যতা নিয়ে প্রশ্ন তুললেও, এবার অভিনেতার পাশে আস্ত ঢাল হয়ে দাঁড়ালেন খোদ তাঁর অনস্ক্রিন মা অর্থাৎ কৌশল্যা চরিত্রের অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণন। রণবীরের চরিত্রায়ন নিয়ে চলা সমস্ত সমালোচনার জবাব দিয়ে তিনি ফাঁস করলেন অভিনেতার কঠোর পরিশ্রম ও ত্যাগের অজানা সব গল্প।

বক্স অফিসে ঝড় তুলছে রণবীর কাপুরের রামায়ণ। তবে রামায়ণ ছবির কাস্টিংয়ের সময় তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন রণবীর কাপুর। পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ ভগবান রামের চরিত্রে বলিউড অভিনেতা রণবীর কাপুরের কাস্টিং নিয়ে শুরু থেকেই কম জলঘোলা হয়নি। দর্শকদের একাংশ রামের চরিত্রে তাঁর মান্যতা নিয়ে প্রশ্ন তুললেও, এবার অভিনেতার পাশে আস্ত ঢাল হয়ে দাঁড়ালেন খোদ তাঁর অনস্ক্রিন মা অর্থাৎ কৌশল্যা চরিত্রের অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণন। রণবীরের চরিত্রায়ন নিয়ে চলা সমস্ত সমালোচনার জবাব দিয়ে তিনি ফাঁস করলেন অভিনেতার কঠোর পরিশ্রম ও ত্যাগের অজানা সব গল্প।
এর আগে ‘অ্যানিম্যাল’ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন রণবীর ও ইন্দিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্দিরা জানান, শুটিংয়ের গোটা সময়টায় রণবীরকে তিনি সহ-অভিনেতা হিসেবে নয়, বরং সাক্ষাৎ ‘রাম’ রূপেই দেখতেন। চরিত্রের প্রতি নিখাদ নিষ্ঠা রাখতে গিয়ে শুটিং চলাকালীন পুরোপুরি নিরামিষাশী হয়ে গিয়েছিলেন রণবীর। দক্ষিণ ভারতীয় খাবারের প্রতি অনুরাগ থাকা সত্ত্বেও তিনি তা সম্পূর্ণ এড়িয়ে চলতেন। ইন্দিরার কথায়, “এই পুরো সময়টায় রণবীর এক ফোঁটা আমিষ ছোঁয়নি। শুটিংয়ের দিনগুলোতে আমি দেখেছি, ও শুধু ফল খেত এবং নিয়ম করে কঠোর শরীরচর্চা করত।” এমনকি রণবীরের সাজঘরেও কেবল ফলই সাজানো থাকত বলে জানান তিনি।
শুধু খাবারদাবার নয়, রণবীরের দৈনন্দিন রুটিন ও আচরণেও রাম চরিত্রের গভীর প্রভাব পড়েছিল বলে দাবি করেছেন ইন্দিরা। তাঁর কথায়, “সকালে তিন ঘণ্টা এবং সন্ধ্যায় আবার দুই থেকে তিন ঘণ্টা ওয়ার্কআউট করত ও। ওর জীবনযাপনের একটা কঠোর শৃঙ্খলা ছিল। মানুষের সঙ্গে কথা বলার ধরন, আচার-আচরণ— সবকিছুর মধ্যেই একটা শান্ত ভাব ফুটে উঠত।” শুটিংয়ের ফাঁকেও নিজের ছোট মেয়ে রাহার পড়াশোনা নিয়ে রণবীরের উদ্বেগ ও ভালোবাসার কথা উল্লেখ করে ইন্দিরা তাঁকে একজন ‘পারফেক্ট ফ্যামিলি ম্যান’ ও অসাধারণ অভিনেতা হিসেবে সার্টিফিকেট দিয়েছেন।
রণবীরের রাম রূপ নিয়ে যারা ট্রোল বা সমালোচনা করছেন, তাঁদেরও তীব্র নিন্দা করেছেন অভিনেত্রী। তাঁর মতে, কেউ যখন নিজের কমফোর্ট জোন ভেঙে নতুন কোনও চ্যালেঞ্জ নিতে যান, তখন একশ্রেণির মানুষের কাজই হল তাঁকে খাটো করা বা ট্রোল করা। বহু মানুষকে তিনি এমনও বলতে শুনেছেন, যাঁরা বিশ্বাসই করতে পারছিলেন না রণবীরের মতো একজন অভিনেতা রামের চরিত্রে অভিনয় করছেন।
প্রসঙ্গত, রণবীরের রাম চরিত্রের ঘোষণার পরই তাঁর ২০১১ সালের একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল, যেখানে তিনি নিজেকে আমিষপ্রেমী বলে উল্লেখ করেছিলেন। তবে সহ-অভিনেত্রীর এই নতুন দাবি প্রমাণ করে দিল যে, পর্দায় শ্রীরামের মর্যাদা রাখতে কতটা ত্যাগ স্বীকার করেছেন রণবীর কাপুর।
