AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rani Mukerji: আদিত্য নিজে তাড়িয়ে ছিলেন পাপারাজ্জিদের ড্রোন, ১৩ জনকে নিয়ে কীভাবে হয়েছিল রানির বিয়ে জানেন?

Rani Mukerji Aditya Chopra Secrate Wedding: ২০১৪ সালের ২১ এপ্রিল ইতালির এক অতি গোপন ও ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে তৎকালীন সময়ে জানানো হয়েছিল, অত্যন্ত ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতেই এই শুভকাজ সম্পন্ন হয়।

Rani Mukerji: আদিত্য নিজে তাড়িয়ে ছিলেন পাপারাজ্জিদের ড্রোন, ১৩ জনকে নিয়ে কীভাবে হয়েছিল রানির বিয়ে জানেন?
| Updated on: Sep 17, 2026 | 1:37 PM
Share

বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা দম্পতি রানি মুখোপাধ্যায় ও প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়া। হিন্দি সিনেমার জগতে দুজনেই উজ্জ্বল উপস্থিতি বজায় রাখলেও নিজেদের ব্যক্তিগত জীবন ও দাম্পত্যকে বরাবরই ক্যামেরার আড়াল করে রেখেছেন এই জুটি। ২০১৪ সালের ২১ এপ্রিল ইতালির এক অতি গোপন ও ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে তৎকালীন সময়ে জানানো হয়েছিল, অত্যন্ত ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতেই এই শুভকাজ সম্পন্ন হয়।

সম্প্রতি রানির বিয়ের দিন এবং তাঁর বিখ্যাত ওয়েডিং লেহেঙ্গা তৈরির অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। রানি মুখোপাধ্যায়ই ছিলেন দেশের প্রথম অফিসিয়াল ‘সব্যসাচী ব্রাইড’। ফ্যাশন পেজ ‘ডায়েট সব্যসাচী’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডিজাইনার জানান, “রানির সেই গোপন বিয়েতে মাত্র ১৫ জন উপস্থিত ছিলেন। আর আমার তো মনে হয় বোর্ডিং পাস বা অনুমতি ছিল কেবল ১৩ জনের! এমনকী বিয়ের নিরাপত্তার জন্য প্যাপারাজ্জিদের ড্রোন ক্যামেরা তাড়াতে পর্যন্ত ব্যস্ত ছিলেন আদিত্য।”

অন্য কোনও বলিউড তারকার জন্য কাস্টমাইজড বা বিশেষ ডিজাইনের পোশাক বানানো প্রায় বন্ধ করে দিলেও রানির ক্ষেত্রে বারবার নিয়ম ভেঙেছেন সব্যসাচী। সে কথা স্বীকার করে তিনি বলেন, “আমি এখন বলিউডের কারও জন্য বিশেষ করে কাস্টম আউটফিট তৈরি করি না। কিন্তু সম্প্রতি রানির জন্য একটি কাস্টম শাড়ি বানিয়েছি। কারণ আমি রানিকে কেবল একজন বলিউড তারকা মনে করি না, সে আমার পরিবারের মতো।”

করণ জোহরসহ হাতে গোনা কয়েকজন অতি ঘনিষ্ঠ বন্ধু এই বিশেষ বিয়ের সাক্ষী ছিলেন। বিয়ের ১২ বছর পেরিয়ে গেলেও আজও নিজের বিয়ের ছবি জনসমক্ষে আনেননি রানি। তাঁদের একমাত্র কন্যা আদিরা জন্ম নেয় ২০১৫ সালে। বিয়ের ছবি প্রকাশ নিয়ে একবার এক রসিকতায় রানি জানিয়েছিলেন, নিজেদের ২৫তম বিবাহবার্ষিকীতে ছবিগুলো প্রকাশ্যে আনা যেতেই পারে, তবে আদিত্য যে তাতে আদৌ রাজি হবেন—সে বিষয়ে তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে!

Follow Us