AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মানসিক দিক থেকে বিপর্যস্ত’, অবশেষে শ্যামৌপ্তির সঙ্গে ‘ডিভোর্স’ নিয়ে মুখ খুললেন রণজয়

বাংলা ধারাবাহিকের সেট থেকে শুরু হওয়া সেই প্রেমের পরিণতিতে সিলমোহর পড়েছিল টলিপাড়ার তাবড় তারকাদের উপস্থিতিতে। অথচ বিয়ের বয়স পাঁচ মাস পেরোতে না পেরোতেই বিচ্ছেদের রটনায় স্তম্ভিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। এবার সব জল্পনা ও কাদা ছোড়াছুড়ির জবাবে সোশাল মিডিয়ায় এক বিস্ফোরক ভিডিয়োবার্তা পোস্ট করে মুখ খুললেন রণজয় নিজেই।

'মানসিক দিক থেকে বিপর্যস্ত', অবশেষে শ্যামৌপ্তির সঙ্গে 'ডিভোর্স' নিয়ে মুখ খুললেন রণজয়
| Updated on: Aug 06, 2026 | 6:15 PM
Share

টলিপাড়ায় গত দু’মাস ধরে একটাই গুঞ্জন ভাসছিল হাওয়ায়— তবে কি ভেঙে যেতে বসেছে অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সংসার? চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ঘটা করে আইনি ও আনুষ্ঠানিক বিয়ের পর্ব সেরেছিলেন এই তারকা দম্পতি। বাংলা ধারাবাহিকের সেট থেকে শুরু হওয়া সেই প্রেমের পরিণতিতে সিলমোহর পড়েছিল টলিপাড়ার তাবড় তারকাদের উপস্থিতিতে। অথচ বিয়ের বয়স পাঁচ মাস পেরোতে না পেরোতেই বিচ্ছেদের রটনায় স্তম্ভিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। এবার সব জল্পনা ও কাদা ছোড়াছুড়ির জবাবে সোশাল মিডিয়ায় এক বিস্ফোরক ভিডিয়োবার্তা পোস্ট করে মুখ খুললেন রণজয় নিজেই।

সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োতে মানসিকভাবে বিপর্যস্ত রণজয়কে স্পষ্ট বলতে শোনা যায়, বাধ্য হয়েই তাঁকে এই ভিডিয়োবার্তা তৈরি করতে হচ্ছে। তিনি জানান, অনুরাগী এবং পরিচিতদের অসংখ্য মেসেজ ও প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ক্লান্ত।

রণজয়ের স্পষ্ট বক্তব্য, “আমি এবং শ্যামৌপ্তিকে নিয়ে এত কথা হচ্ছে, আর যেভাবে কথাগুলো বলা হচ্ছে— এই কাদা ছোড়াছুড়িটা হচ্ছে, তা ভালো লাগছে না। আমাদের কেউ এসে বলে দিয়ে যায়নি যে তোমাদের বিয়ে করতে হবে… কিন্তু আমরা ভালোবেসে বিয়ে করেছি অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে। আজকে নানা জায়গায় এসব কথা শুনতে বা দেখতে আমাদের দুজনেরই খুব খারাপ লাগছে।”

সংসার ভাঙার গুঞ্জনে সংবাদমাধ্যমের একের পর এক ফোন এড়ালেও কেন তিনি মুখ খুলছিলেন না, তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেতা। এই মুহূর্তে তিনি ও তাঁর স্ত্রী মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় রয়েছেন জানিয়ে রণজয় বলেন, “আমি সবসময় বলে এসেছি, একজন মহিলাকে নিয়ে কথা বলার আগে আমাদের ভাবা উচিত। আপনাদের কাছে কি কোনও প্রমাণ আছে? এত বড় একটা কথা বলছেন? আমি তো খুব সাধারণ এবং অত্যন্ত সোজা-সাপ্টা একটা জীবনযাপন করি। শুধু আমি একজন সেলিব্রিটি বলে— আমার মনে হচ্ছে যে এটা ভীষণ অনধিকার চর্চা করা হচ্ছে এবং খুব খারাপ কথা বলা হচ্ছে একজন মানুষকে নিয়ে।”

বিয়ের খরচ ও অন্যান্য আর্থিক লেনদেন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওঠা একাধিক ভুয়ো দাবিকেও একহাত নিয়েছেন অভিনেতা। তিনি স্পষ্ট করেন যে, তাঁর স্ত্রী শ্যামৌপ্তির ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। শ্যামৌপ্তি এমন কোনও বিতর্কিত মন্তব্য করতে পারেন না বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।

টাকা-পয়সার জল্পনা উড়িয়ে দিয়ে রণজয় জোর গলায় জানান, কীভাবে তাঁদের বিয়ে হয়েছে এবং বাস্তব সত্যিটা ঠিক কী, তা দুই পরিবার, তিনি নিজে, শ্যামৌপ্তি এবং তাঁর শ্বশুরমশাই খুব ভালো করেই জানেন। অযথা গুঞ্জন ছড়িয়ে তাঁদের ব্যক্তিগত জীবনে অনধিকার চর্চা না করারই অনুরোধ জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?