AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মা-বাবার সঙ্গম নিয়ে মন্তব্য! বিতর্ক এড়াতে রণবীরের সঙ্গে ব্রেকআপ করলেন প্রেমিকা নিকি?

সময় রানার শোয়ে এসে এক প্রতিযোগীকে অশ্লীল প্রশ্ন করায় মারাত্মক বিতর্কের মুখে পড়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। বিতর্কের জেরে রণবীরের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়।

মা-বাবার সঙ্গম নিয়ে মন্তব্য! বিতর্ক এড়াতে রণবীরের সঙ্গে ব্রেকআপ করলেন প্রেমিকা নিকি?
Image Credit: Instagram
| Edited By: | Updated on: Feb 12, 2025 | 2:18 PM
Share

সময় রানার শোয়ে এসে এক প্রতিযোগীকে অশ্লীল প্রশ্ন করায় মারাত্মক বিতর্কের মুখে পড়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। বিতর্কের জেরে রণবীরের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। পরে বিতর্কে ইতি টানতে রণবীর অবশ্য নিজেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন। এমনকী, খবরে এসেছে রণবীর নাকি আন্তর্জাতিক রিয়্যালিটি শো থেকেই এই প্রশ্ন ধার করেছিলেন। তবে এসবে আর চিঁড়ে ভিজল না রণবীরের। বিতর্ক, এফআইআর এসব তো ছিলই, এবার শোনা যাচ্ছে, এই অশ্লীল মন্তব্যের কারণেই নাকি রণবীরের প্রেমিকা নিকি শর্মা ব্রেক আপ করছেন! তবে এই নিয়ে প্রকাশ্যে দুজনে কিছু না বললেও, নিকি নাকি ইনস্টাগ্রাম থেকে রণবীরকে আনফলো করেছেন। আর তা থেকেই নেটপাড়া ধরে নিয়েছেন, রণবীরকে ত্য়াগ করেছেন নিকি।

ঠিক কী বলেছিলেন রণবীর?

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, এক প্রতিযোগীকে বলছেন, আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন? রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা, সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন।

রণবীরের এই মন্তব্যের সমালোচন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। এমনকী, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার কথাও বলেছেন তিনি। এএনআই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মহারাষ্ট্রের উইম্য়ানস কমিশন রণবীরের নামে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়ের হয়েছে শোয়ের অর্গানাইজারের সহ বিচারকদের বিরুদ্ধেও।

তবে বিতর্কের আগুন বাড়তেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ক্ষমা চাইলেন রণবীর। এই ভিডিওতে রণবীর জানালেন, আমি পড়ে বুঝতে পেরেছি, আমার এই মন্তব্য একেবারেই মজার নয়। এটা অশ্লীল। আশা করি আমাকে ক্ষমা করে দেবেন সবাই।

Follow Us