AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranveer Singh: ৪১ বছরে পা দিলেন রণবীর সিং, জানেন কত টাকার মালিক ‘ধুরন্ধর’ নায়ক?

Ranveer Singh Net worth: ৪১ বছরে পা দিলেন রণবীর সিং, জানেন কত টাকার মালিক 'ধুরন্ধর' নায়ক? বলিউডে পা রাখার পর থেকে আজ পর্যন্ত রণবীর নিজেকে স্রেফ একজন সফল অভিনেতার গণ্ডিতে আটকে রাখেননি; ব্র্যান্ডিং, স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট এবং নিজস্ব লাইফস্টাইলের মাধ্যমে নিজেকে একজন অন্যতম সফল 'সেলিব্রিটি ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জানেন কত টাকার সম্পত্তি রণবীরের?

Ranveer Singh: ৪১ বছরে পা দিলেন রণবীর সিং, জানেন কত টাকার মালিক 'ধুরন্ধর' নায়ক?
| Updated on: Jul 06, 2026 | 4:34 PM
Share

৬ জুলাই বলিউডের অন্যতম জনপ্রিয় এবং এনার্জেটিক সুপারস্টার রণবীর সিংয়ের জন্মদিন। ৪১ এ পা দিলেন ধুরন্ধর অভিনেতা। এই ৪১ বছর বয়সেই তাঁর তাক লাগিয়ে দেওয়ার মতো সম্পত্তি। বলিউডে পা রাখার পর থেকে আজ পর্যন্ত রণবীর নিজেকে স্রেফ একজন সফল অভিনেতার গণ্ডিতে আটকে রাখেননি; ব্র্যান্ডিং, স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট এবং নিজস্ব লাইফস্টাইলের মাধ্যমে নিজেকে একজন অন্যতম সফল ‘সেলিব্রিটি ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জানেন কত টাকার সম্পত্তি রণবীরের?

তথ্য অনুযায়ী, ‘ধুরন্ধর’ অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ (Net Worth) প্রায় ৪০০ কোটি টাকা (আনুমানিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার)। সিনেমা এবং ব্যবসা—উভয় ক্ষেত্রেই তাঁর সুপরিকল্পিত পদক্ষেপের ফলেই আজ এই বিশাল অঙ্কের সাম্রাজ্য গড়ে উঠেছে। সিনেমার পারিশ্রমিক ও বক্স অফিস সাফল্যে বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের অন্যতম রণবীর সিং। ছবি পিছু তিনি প্রায় ৩০ থেকে ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন। ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে শুরু করে ‘গলি বয়’, ‘পদ্মাবত’, ‘সিম্বা’ এবং সম্প্রতি বক্স অফিসে ঝড় তোলা ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর ঐতিহাসিক সাফল্য তাঁকে হিন্দি সিনেমার ১০০০ কোটির ক্লাবের অন্যতম কাণ্ডারি করে তুলেছে। এই ধারাবাহিক ব্যবসাই বাজারে তাঁর তারকা মূল্য আকাশছোঁয়া রেখেছে। ১৭০০ কোটির ব্র্যান্ড ভ্যালু ও বিজ্ঞাপনের দুনিয়া সিনেমার পর্দার বাইরে ব্র্যান্ডের দুনিয়ায় রণবীরের আধিপত্য এককথায় একচেটিয়া। বর্তমানে তাঁর ব্র্যান্ড ভ্যালু বা বাজার মূল্য ১,৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

ব্যাঙ্কিং, খাদ্যদ্রব্য, স্মার্টফোন, ট্রাভেল, ফ্যাশন থেকে শুরু করে গাড়ি—সব খাতেরই প্রথম সারির বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দ রণবীর। শাওমি (Xiaomi), কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, জোম্যাটো, পেপসিকো, জেবিএল (JBL)-এর মতো প্রায় ৪০টিরও বেশি প্রথম সারির ব্র্যান্ডের সঙ্গে তিনি যুক্ত। ব্যবসায়িক বিনিয়োগ ও দূরদর্শী সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে রণবীরের সবচেয়ে বড় কৃতিত্ব হল, তিনি কেবল বিজ্ঞাপনের চেনা ছকে আটকে না থেকে বিভিন্ন ব্র্যান্ডের অংশীদার বা মালিকানা (Equity Stake) নেওয়ার দিকে ঝুঁকেছেন। বিখ্যাত কসমেটিক্স ব্র্যান্ড ‘সুগার’ (SUGAR Cosmetics), হেলথ স্টার্ট-আপ ‘সুপারইউ’ (SuperYou), ‘বোল্ড কেয়ার’ এবং ‘এলিট মাইন্ডসেট’-এর মতো নতুন যুগের ব্যবসায় তাঁর বড় অঙ্কের ইনভেস্টমেন্ট রয়েছে।

রণবীরের গ্যারেজে থাকা বিলাসবহুল গাড়ির মোট মূল্যই প্রায় ৩১ কোটি টাকা। এর মধ্যে রয়েছে ল্যাম্বরগিনি উরুস (Lamborghini Urus), মার্সিডিজ-মেবাখ (Mercedes-Maybach GLS 600) এবং অ্যাস্টন মার্টিনের মতো দামী গাড়ি। আবাসন ক্ষেত্রেও তাঁর বিনিয়োগ চোখ ধাঁধানো। মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর একটি ১১৯ কোটি টাকার কোয়াড্রুপ্লেক্স (চার তলা অ্যাপার্টমেন্ট) এবং ওরলিতে একটি ৪০ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। সোশ্যাল মিডিয়ায় রণবীরের ফ্যান ফলোয়িং কোনও সাধারণ প্ল্যাটফর্ম নয়, বরং একটি আস্ত বিজনেস অ্যাসেট। ইনস্টাগ্রামে ৪ কোটি ৭০ লক্ষ, ফেসবুকে ১ কোটি ৫০ লক্ষ এবং এক্স (টুইটার) হ্যান্ডেলে ১ কোটি ৪০ লক্ষেরও বেশি অনুরাগী রয়েছে তাঁর। ফলে তাঁর যেকোনও পোস্ট বা ব্র্যান্ড ক্যাম্পেইন মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। সব মিলিয়ে, আজকের দিনে রণবীর সিং কেবল একজন নায়ক নন, বরং একটি একজন সফল ব্যবসায়ী । কীভাবে নিজের জনপ্রিয়তা ও দক্ষতাকে একটি দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যবসায়ীক সাম্রাজ্যে রূপান্তর করতে হয়, রণবীর সিং আজ তারই এক জীবন্ত উদাহরণ।

Follow Us
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার