বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রশ্মিকা, কী বললেন অভিনেত্রী?

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে চান না বলে জানিয়েছেন রশ্মিকা। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। একসঙ্গে কাজ করা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকা সব মিলিয়ে অনুরাগীরা বহুদিন ধরেই তাঁদের ‘স্পেশাল বন্ড’ নিয়ে কৌতূহলী। তবে সম্পর্ক বা বিয়ে, কোনও বিষয় নিয়েই এখনও কিছু ঘোষণা করেননি তাঁরা।

বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রশ্মিকা, কী বললেন অভিনেত্রী?

Feb 02, 2026 | 4:30 PM

সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরেই তুমুল আলোচনায় রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে। শোনা যাচ্ছিল, ২ ফেব্রুয়ারি উদয়পুরে নাকি চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির। রাজকীয় ভেন্যু সাজানো, অতিথি তালিকা সব মিলিয়ে গুঞ্জন এমন জায়গায় পৌঁছেছিল যে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত সেই সব খবরেই জল ঢাললেন খোদ রশ্মিকা মন্দানা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২ ফেব্রুয়ারি তাঁর ও বিজয় দেবরাকোন্ডার কোনও বিয়ের পরিকল্পনাই নেই। এই খবর সম্পূর্ণ ভুল বলে জানান তিনি। রশ্মিকার এই মন্তব্যের পরেই আপাতত থামল জল্পনার ঝড়।

আসলে কীভাবে শুরু হল এই গুঞ্জন?

সোশ্যাল একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে রাজস্থানের উদয়পুরে একটি বিলাসবহুল প্রাসাদ বিয়ের সাজে সাজানোর দৃশ্য দেখা যায়। সেখান থেকেই অনেকে ধরে নেন, রশ্মিকা ও বিজয়ের বিয়ের প্রস্তুতি চলছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় জল্পনার পারদ চড়তে থাকে। অফিসিয়াল ঘোষণা না থাকলেও অনেকেই ধরে নিয়েছিলেন, সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন রশ্মিকা-বিজয়।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে চান না বলে জানিয়েছেন রশ্মিকা। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। একসঙ্গে কাজ করা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকা সব মিলিয়ে অনুরাগীরা বহুদিন ধরেই তাঁদের ‘স্পেশাল বন্ড’ নিয়ে কৌতূহলী। তবে সম্পর্ক বা বিয়ে, কোনও বিষয় নিয়েই এখনও কিছু ঘোষণা করেননি তাঁরা।

২ ফেব্রুয়ারির বিয়ের খবর অস্বীকার করে রশ্মিকা জানিয়েছেন,তাঁদের ২ তারিখ বিয়ের খবর একেবারেই গুজব। যদিও এতে অনুরাগীদের কৌতূহল পুরোপুরি মিটে যায়নি। অনেকেই মনে করছেন, সময় হলে রশ্মিকা-বিজয় নিজেরাই সুখবর দেবেন। এখন বিয়ের খবর আর জুটির নতুন কাজ আসার খবরের আশায় রয়েছেন এই জুটির ভক্তরা।