AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rashmika Mandanna: বিজয়ের সঙ্গে দাম্পত্য নিয়ে কথা বলায় ট্রোলের মুখে রশ্মিকা, কড়া জবাবে স্বামীকে নিয়ে কী বললেন অভিনেত্রী?

Rashmika Vijay relationship : জনপ্রিয় জুটির সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র ট্রোলিং ও নানাবিধ জল্পনা। নেটিজেনদের একাংশের দাবি, রশ্মিকা এই সম্পর্কে অতিরিক্ত অন্ধ হলেও বিজয় নাকি বেশ উদাসীন। এমনকী, এই সম্পর্ক থেকে অভিনেত্রীর অবিলম্বে বেরিয়ে আসা উচিত

Rashmika Mandanna: বিজয়ের সঙ্গে দাম্পত্য নিয়ে কথা বলায় ট্রোলের মুখে রশ্মিকা, কড়া জবাবে স্বামীকে নিয়ে কী বললেন অভিনেত্রী?
| Updated on: Oct 26, 2026 | 5:32 PM
Share

‘কফি উইথ করণ’ (Koffee With Karan) শোয়ে অংশ নেওয়ার পর থেকেই সর্বত্র চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। এই জনপ্রিয় জুটির সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র ট্রোলিং ও নানাবিধ জল্পনা। নেটিজেনদের একাংশের দাবি, রশ্মিকা এই সম্পর্কে অতিরিক্ত অন্ধ হলেও বিজয় নাকি বেশ উদাসীন। এমনকী, এই সম্পর্ক থেকে অভিনেত্রীর অবিলম্বে বেরিয়ে আসা উচিত— এমন অযাচিত পরামর্শের বন্যাও বয়ে যায়। অবশেষে এই সমস্ত সমালোচনার মোক্ষম জবাব দিলেন ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা।

দীর্ঘ এক বিবৃতিতে রশ্মিকা স্পষ্ট ভাষায় তাঁর অবস্থান ব্যক্ত করেন। তিনি লেখেন, “যাঁরা গভীরভাবে ভালোবাসতে জানেন, আর যাঁরা চিরকাল তিক্ততায় ডুবে থাকতে চান— সোশ্যাল মিডিয়ায় এমন মানুষের উদ্দেশে আমাকে ও বিজ্জুকে নিয়ে দু-চার কথা বলছি।”

ট্রোলিং প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী বলেন, প্রত্যেকেরই মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং অন্যের দৃষ্টিভঙ্গি পড়া তাঁরও ভালো লাগে। কিন্তু সাম্প্রতিক উন্মাদনা দেখে মনে হচ্ছে না যে সাধারণ মানুষ কেবল মতামত প্রকাশ করছেন; বরং ক্ষুব্ধ জনতা যেন সুনির্দিষ্টভাবে কাউকে নিশানা করে নিজেদের রাগ উগরে দিতে চাইছে। রশ্মিকার কথায়, তাঁদের দুজনের প্রোফাইলে লাগাতার যে অযাচিত উপদেশ ও সমালোচনার ঝড় বয়ে গিয়েছে, তার বিন্দুমাত্র প্রয়োজন ছিল না।

রশ্মিকার পোস্ট—

বিয়ের প্রস্তাব ও সম্পর্কের সমীকরণ নিয়ে কী বললেন রশ্মিকা?

‘কফি উইথ করণ’-এর এপিসোডে প্রকাশ পেয়েছিল যে রশ্মিকা নাকি শতবার বিয়ের প্রস্তাব দিয়েছেন, অন্যদিকে বিজয় প্রস্তাব দিতে জানেন না এবং সিদ্ধান্ত নিতে সময় নিয়েছেন। এই প্রসঙ্গ টেনে রশ্মিকা বলেন, “আমাদের কেউই কোনও রাজকীয় বিয়ের প্রস্তাবের অপেক্ষায় ছিলাম না।”

রশ্মিকা খোলাখুলি জানান, “আমি ঠিক কী চাই, সেটা আমার স্পষ্ট জানা ছিল। আর ও জীবনের বাস্তব দিকগুলো নিয়ে ভেবেচিন্তে, নিশ্চিত হয়ে এগোতে চেয়েছিল। দুটো দৃষ্টিভঙ্গিই সঠিক। এতে আমাদের ভালোবাসার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। আমি আবেগ দিয়ে সব কিছু অনুভব করি, আর ও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়। আমাদের জীবনে একে অপরের এই বৈশিষ্ট্যগুলোরই প্রয়োজন ছিল।”

বিজয়ের পোস্ট–

তারকা জুটির কাছে বিয়ের অর্থ যে বাহ্যিক আড়ম্বর নয়, তা স্পষ্ট করে রশ্মিকা বলেন, হাঁটু গেড়ে বসা, আংটি পরানো বা রাজকীয় প্রস্তাব— এগুলো কেবল বিয়ের বাহ্যিক সাজসজ্জা মাত্র। তাঁদের কাছে বিয়ের আসল অর্থ একসঙ্গে জীবন গড়ে তোলা এবং ভবিষ্যতের স্বপ্ন দেখা। আর সেই স্বপ্ন তাঁরা অত্যন্ত সুন্দরভাবেই পূরণ করে চলেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। সমালোচকদের সমস্ত জল্পনা উড়িয়ে রশ্মিকার এই সাহসী মন্তব্য এখন নেটদুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Follow Us